Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
  • রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
  • পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা
  • নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
  • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুলাই ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, সমাজে মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক মূল্যবোধ জাগিয়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য রাখেন। সভায় দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনের কাজে গণমাধ্যমকে অংশীদার হিসেবে দেখতে চান। তিনি বলেন, “আমরা চাই না হাটে, ঘাটে, মাঠে সব সময় রাজনীতি নিয়ে কথা বলব।”

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে বলেন, “একটি কুকুরকে মারা হচ্ছে, একজন মানুষকে মেরে ফেলছে আর আমরা বসে বসে ভিডিও করছি।” তিনি মনে করেন, মানুষের মধ্যে মানবিক অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তোলার প্রয়োজন রয়েছে এবং এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সালেহ শিবলী আরও বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন। ভবিষ্যতেও তিনি নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানিয়েছেন।

মতবিনিময় সভায় বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসি নিউজের লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির এম এম বাদশাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এছাড়া তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদি আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বাংলাদেশ

জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
বিশ্ব

মাশহাদে আজ সমাহিত হবেন আয়াতুল্লাহ খামেনি

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
অর্থনীতি

চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

By দেশের আলোজুলাই ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

By দেশের আলোএপ্রিল ১০, ২০২৬

না’গঞ্জ ক্লাবের সভাপতি সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছে জাসাস: চিত্রনায়ক হেলাল খান

ফতুল্লায় গ্যাস লিকেজে ৩ শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

বন্দরে যুবকের মৃত্যু, থানা ঘেরাও

Demo
আলোচিত

শর্ত মেনে নির্বাচন করতে পারবেন আ.লীগ নেতা-কর্মীরা

জুন ৯, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট ৭৫ শতাংশ মানুষ: জরিপ

জুলাই ৮, ২০২৬

এভারেস্টে দুই নেপালির নতুন ইতিহাস, ভাঙলেন নিজেদের রেকর্ড

মে ১৮, ২০২৬

খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন