Close Menu
দেশের আলোদেশের আলো
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

অংশীজনদের মতামতেই হবে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক আজ

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • অংশীজনদের মতামতেই হবে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী
  • বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক আজ
  • আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ
  • দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: মিয়া গোলাম পরওয়ার
  • সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

রাজনৈতিক অনৈক্যে হতাশ আইন উপদেষ্টা

দেশের আলোঅক্টোবর ৩১, ২০২৫
Facebook Twitter Email WhatsApp Threads

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিরোধ ও বিভাজন নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “দীর্ঘ সংলাপের পরও ঐকমত্য না আসা অত্যন্ত হতাশাব্যঞ্জক।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল জানান, গণভোট সংক্রান্ত বিষয়টি নিয়ে বৃহস্পতিবারের ক্যাবিনেট সভায় সাধারণ আলোচনা হয়। তিনি বলেন, “ঐকমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে, এক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আওতায় ২৭০ দিনের মধ্যে গণভোট সম্পন্ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন কার্যকর হবে; দুই, এ দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। কিন্তু কোন বিকল্পটি গ্রহণযোগ্য হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল যদি এককভাবে আল্টিমেটাম দেয় বা সরকারকে জোর করে তাদের অবস্থান সমর্থন করাতে চায়, তাহলে বুঝতে হবে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে, আলোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। এখন তাদের এই অনৈক্য জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।”

ড. নজরুল জানান, শুধু বিষয়বস্তুর ওপর নয়, এখন বিতর্ক তৈরি হয়েছে প্রক্রিয়া নিয়েও। “একটা বিরোধ হচ্ছে— কীভাবে প্রস্তাবটি পাস করা হবে; আরেকটা হচ্ছে গণভোট কবে হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারাই এখন পরস্পরবিরোধী ও উত্তেজিত অবস্থান নিয়েছেন,” তিনি বলেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা যদি এইভাবে বিভক্ত থাকেন, তাহলে সরকার কী করবে? এতদিন আলোচনার পরও যদি ঐকমত্যে না পৌঁছান, তাহলে আমাদের ভাবতে হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে।”

গণভোটের সময় ও সিদ্ধান্ত কে নেবেন এই প্রশ্নে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আমরা তাকে সহায়তা করব। সিদ্ধান্ত নির্দিষ্ট কারও হাতে থাকবে না— প্রধান উপদেষ্টাই পরামর্শ ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন, এবং খুব দ্রুত নেবেন।”

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল সংবিধান সংস্কার ও গণভোট আয়োজন। এ লক্ষ্যে গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ও আলোচনার পরও এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

অংশীজনদের মতামতেই হবে গণমাধ্যম কমিশন : তথ্যমন্ত্রী

By দেশের আলোমে ২১, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক আজ

By দেশের আলোমে ২১, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

By দেশের আলোমে ২১, ২০২৬
বাংলাদেশ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: মিয়া গোলাম পরওয়ার

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলারের সহায়তা আহ্বান

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

স্বচ্ছ আর্থিক প্রতিবেদনই বিনিয়োগ আস্থার ভিত্তি: অর্থমন্ত্রী

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

শৃঙ্খলা বজায় রাখলেই জনআস্থা টিকে থাকবে: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২০, ২০২৬
খেলা

পাকিস্তানকে আবারো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

By দেশের আলোমে ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | ২০ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৯ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৮ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৭ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৬ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

হত্যা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

ফতুল্লায় ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

জ্বালানি আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : মীর শাহে আলম

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩০ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন