মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রূপগঞ্জে ইটিপি ছাড়াই তরল বর্জ্য উৎপাদনকারী খালেক টেক্সটাইল এন্ড ফেব্রিক্স নামের একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটিপিবিহীন দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস ও জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়।
অভিযানে রূপগঞ্জের বরপা এলাকায় অবস্থিত খালেক টেক্সটাইল এন্ড ফেব্রিক্স নামের একটি কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির গ্যাস মিটার খুলে নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version