Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
  • বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প
  • বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা
  • সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে
  • বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Thursday, August 13, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সরকারি হাসপাতালকে একমাত্র ভরসাস্থল করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের আলোJuly 20, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের সরকারি হাসপাতালগুলোকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী যেন নিজ এলাকার সরকারি হাসপাতালেই মানসম্মত ও ভোগান্তিমুক্ত চিকিৎসাসেবা পায়। গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়—এমন কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। তারা স্বাস্থ্য খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অর্জনের চিত্র তুলে ধরেন।

বৈঠকে জানানো হয়, আগের সরকারের সময়ে স্বাস্থ্য খাত নানা সংকটে পড়েছিল। সেই অবস্থা কাটিয়ে প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে বর্তমান সরকার কাজ করছে।

আলোচনায় উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকা সত্ত্বেও অনেক রোগী সন্তোষজনক চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠে আসে। এ বিষয়ে দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকারি হাসপাতালে এসে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হন। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক এবং সেবার মান নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে।

চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক হতে হবে।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বর্তমানে যেখানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনীয় অবকাঠামো, জনবল নিয়োগ এবং হাসপাতালের নকশা বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা উপস্থাপনা দেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

By দেশের আলোAugust 10, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

By দেশের আলোAugust 10, 2026
বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

By দেশের আলোAugust 9, 2026
বাংলাদেশ

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 9, 2026
বাংলাদেশ

সিএনজি ও রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

By দেশের আলোAugust 8, 2026
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 8, 2026
বাংলাদেশ

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সার্কুলার জারির নির্দেশ

By দেশের আলোAugust 6, 2026
বাংলাদেশ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 6, 2026
বাংলাদেশ

জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 4, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

March 9, 2026

অনলাইন ও অফলাইন ক্লাস সম্পর্কিত নির্দেশনা আজ

April 5, 2026

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

April 9, 2026

নতুন সংগ্রামে নামার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

May 9, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন