বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

আড়াইহাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ২১০টি আবাসিক চুলার সংযোগ কেটে দেয়া হয়। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি, তিনগাঁও ও ব্রাহ্মন্দী গোবিন্দী এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল এবং একই সঙ্গে তৈরি হচ্ছিল নিরাপত্তা ঝুঁকি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি অবৈধ প্রক্রিয়ায় গ্যাস সংযোগ গ্রহণের কারণে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version