Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ
  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

আর্জেন্টিনা-স্পেন লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কে?

দেশের আলোজুলাই ১৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ম্যাচকে ঘিরে দুই দলের সাম্প্রতিক ফর্ম, ইতিহাস ও রেকর্ড নতুন মাত্রা যোগ করেছে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলেরই জয় সমান ছয়টি করে, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে তাদের একমাত্র দেখা হয়েছিল ১৯৬৬ সালের আসরে, যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

দুই দলের সর্বশেষ দুই সাক্ষাতে হয়েছে মোট ১২ গোল। ২০১০ সালে প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। তবে ২০১৮ সালে স্পেন ৬-১ গোলের বড় জয় তুলে নেয়। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ইস্কো, আর ইনজুরির কারণে খেলতে পারেননি লিওনেল মেসি।

বিশ্বকাপ ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়ন। একই সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর (আর্জেন্টিনা) ও দুই নম্বর (স্পেন) দলের বিশ্বকাপে মুখোমুখি হওয়ার ঘটনাও এটিই প্রথম।

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন খেলছে তাদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ছয়টি ফাইনালের মধ্যে পাঁচটিতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। পাঁচটি ইউরো ফাইনালের চারটিতেও শিরোপা জিতেছে স্প্যানিশরা।

অন্যদিকে, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে তাদের সপ্তম বিশ্বকাপ ফাইনাল। এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা এবং তিনবার রানার্সআপ হয়েছে। এবার জিততে পারলে ৬৪ বছরের মধ্যে প্রথম এবং ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।

চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। ২০০২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ শেষ করার সুযোগ রয়েছে তাদের সামনে।

অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেন টানা ৩৭ ম্যাচ অপরাজিত। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর থেকে তারা ২৭টি ম্যাচ জিতেছে এবং ১০টি ড্র করেছে। এটি ইতালির গড়া আন্তর্জাতিক ফুটবলের যৌথ দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডের সমান।

গোল করার দিক থেকেও এগিয়ে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে তারা করেছে ১৯ গোল, যা ১৯৭০ সালের ব্রাজিলের পর এক আসরে সর্বোচ্চ গোলের অন্যতম রেকর্ড। স্পেন করেছে ১৩ গোল, যা তাদের বিশ্বকাপ ইতিহাসে নতুন সর্বোচ্চ।

বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছে আর্জেন্টিনা, যা নতুন রেকর্ড। পাশাপাশি টানা ১৬ বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিও রয়েছে তাদের।

ফাইনালে নজর থাকবে লিওনেল মেসির দিকে। তিনি খেললে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে মাঠে নামবেন। একই সঙ্গে ৩৯ বছর ২৫ দিন বয়সে তিনি হবেন বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়।

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও গড়তে পারেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে তিনি বিশ্বকাপ ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হবেন। ফলে মেসি ও ইয়ামালের বয়সের ব্যবধান হবে ২০ বছরেরও বেশি, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম।

রক্ষণেও দুর্দান্ত স্পেন। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। শিরোপা জিততে পারলে সবচেয়ে কম গোল হজম করে বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়বে লুইস দে লা ফুয়েন্তের দল।

অন্যদিকে, স্পেনের মিডফিল্ডার রদ্রি ইতোমধ্যে ৬৪৮টি সফল পাস দিয়ে এক বিশ্বকাপে সর্বাধিক পাস সম্পন্ন করার নতুন রেকর্ড গড়েছেন। নিজের ২০২২ সালের ৬৩৮ পাসের রেকর্ডও ভেঙেছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

By দেশের আলোজুলাই ২০, ২০২৬
খেলা

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোজুন ২৮, ২০২৬
খেলা

স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

By দেশের আলোজুন ২১, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

হাইতিকে হারাল ব্রাজিল, জোগো বনিতো ফেরার অপেক্ষা

By দেশের আলোজুন ২০, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে ব্রাজিল ঝড়ে বিপর্যস্ত হাইতি

By দেশের আলোজুন ২০, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

সাইবারির গোলে অসহায় স্কটল্যান্ড, নক আউটে  এগিয়ে মরক্কো

By দেশের আলোজুন ২০, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র, পরাজিত অস্ট্রেলিয়া

By দেশের আলোজুন ২০, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

কেইনের জোড়া গোলে ইংল্যান্ডের উড়ন্ত সূচনা

By দেশের আলোজুন ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬

রিজার্ভ চুরি:  নিউইয়র্ক আদালতে জবানবন্দি দিবেন আহসান এইচ মনসুর

এপ্রিল ৬, ২০২৬

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন