Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বিশ্বকাপ ২০২৬: ইরান খেলবে যুক্তরাষ্ট্রে, বেজক্যাম্প মেক্সিকো

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রবাসীদের জন্য ‘সম্মানজনক সম্বোধন’ নির্ধারণের আহ্বান

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বিশ্বকাপ ২০২৬: ইরান খেলবে যুক্তরাষ্ট্রে, বেজক্যাম্প মেক্সিকো
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • প্রবাসীদের জন্য ‘সম্মানজনক সম্বোধন’ নির্ধারণের আহ্বান
  • বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি
  • ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • লিংক রোডের পাশে ময়লার স্তূপ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ 

দেশের আলোজুন ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
আশরাফুল আলম, পর্যবেক্ষক, ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান বিতর্ক ও অসন্তোষের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অবশেষে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।

এর আগে একই দিন সকালে ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকের পর সংগঠনটির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এ উদ্বেগের কথা জানান। সংগঠনটি দ্রুত পরিস্থিতি সমাধানের তাগিদ দেয়।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ঈদের আগের শেষ কর্মদিবসে তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

By দেশের আলোজুন ১১, ২০২৬
বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি

By দেশের আলোজুন ১১, ২০২৬
বাংলাদেশ

‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১১, ২০২৬
বাংলাদেশ

পেঁয়াজ বীজ উৎপাদনে বিশেষ প্রণোদনা

By দেশের আলোজুন ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

জাসাস নেতা সাত্তারের মায়ের মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

সিএমজি সম্মেলন উদ্বোধন করলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী, চীনা উপমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
অর্থনীতি

বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

By দেশের আলোজুন ১০, ২০২৬
বাংলাদেশ

দ্রুতই শুরু হবে সরকারি শূন্য পদে নিয়োগ : প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ৫ জুন ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি উদ্ধার

By দেশের আলোজুন ৫, ২০২৬

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চাষাঢ়ায় অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

ফতুল্লায় গ্যাস লিকেজে ৩ শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন