Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র
  • দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর
  • বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী
  • বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

‘বেটার বাংলাদেশ’ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের আলোএপ্রিল ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নিজস্ব প্রতিবেদক

সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আসুন, সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করে একটি বেটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।” তিনি আরও বলেন, সব ধর্মের মানুষকে সরকার সমানভাবে দেখে এবং ভালোবাসে। “ধর্ম যার যার, দেশ সবার—দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার,” যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অনুষ্ঠানে ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে সব ধর্মের মানুষের সমর্থন পেয়েছে বিএনপি, যা অতীতের একটি ধারণাকে ভুল প্রমাণ করেছে। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও যোগাযোগ খাত ভঙ্গুর অবস্থায় ছিল। “মনে হয়েছে যেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নিয়েছি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রভাবেও দেশ নতুন সংকটে পড়েছে, বিশেষ করে জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সংরক্ষিত আসনে খ্রিষ্টান নারী প্রতিনিধিত্ব ও ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান তারা।

প্রধানমন্ত্রী  দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন এবং দেশের সার্বিক উন্নয়নে সব সম্প্রদায়ের অংশগ্রহণের ওপর গুরুত্ব তুলে ধরেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬
প্রযুক্তি

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

কাল্পনিক ও প্রতারণামূলক বাজেট: এনসিপি

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৫ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন