Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

এআই সব অঙ্কের সমাধান মেলালে উপন্যাস লিখব

গণিতের ‘নোবেল’জয়ী দেংয়ের রসিকতা
দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ফিল্ডস মেডালজয়ী দেং ইউয়ের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যদি একদিন গণিতের সব সমস্যার সমাধান করে ফেলে, তাহলে তিনি উপন্যাস লিখবেন। এমন রসিক মন্তব্য করেছেন ২০২৬ সালের ফিল্ডস মেডালজয়ী চীনা গণিতবিদ দেং ইউ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ৩৭ বছর বয়সী দেং বলেন, এআই যদি গণিতের সব সমস্যা সমাধান করতে পারে, তাহলে তিনি বাড়ি ফিরে ‘ইউরি’ উপন্যাস লিখবেন। ইউরি জাপানি উপন্যাস ও কমিকসের একটি ধারা, যেখানে নারীদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ও রোমান্টিকতাকে তুলে ধরা হয়। দেং নিজেও এই ধারার ভক্ত বলে জানা গেছে।

এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে গণিতের জগতে এক ধরনের অস্থিরতা ও অধৈর্যতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন দেং। তবে বুধবার সাউথ চায়না মর্নিং পোস্টকে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো ইউরি উপন্যাস লিখছেন না এবং তাঁর ওই মন্তব্য ছিল নিছক রসিকতা।

দেং আরও বলেন, এআই একদিন গণিতের সব সমস্যার সমাধান করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না। বিশেষ করে গণিতের জটিল সমস্যাগুলো অদূর ভবিষ্যতে এআই সমাধান করতে পারবে বলেও তিনি মনে করেন না।

দেংয়ের এই মন্তব্য এসেছে গণিত গবেষণায় এআইয়ের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর সময়। সম্প্রতি ওপেনএআই দাবি করেছে, তাদের একটি এআই ব্যবস্থা নেভিয়ার-স্টোকস সমীকরণের একটি দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে সফল হয়েছে। এটি গণিতের সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ’ সমস্যার একটি।

ওপেনএআই জানিয়েছে, তাদের এআই এজেন্ট প্রায় ৮৮ ঘণ্টায় সমস্যাটির সমাধানে পৌঁছায় এবং সেটি যাচাই করতে আরও ১৭ ঘণ্টা সময় লাগে। এ প্রক্রিয়ায় ২৭ লাখ বার্তা এবং প্রায় ১৩ হাজার কোটি আউটপুট টোকেন ব্যবহার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ফলাফলের জন্য তারা মিলেনিয়াম প্রাইজ দাবি করবে না।

ওপেনএআইয়ের দাবিকে ঘিরে অবশ্য বিতর্কও তৈরি হয়েছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ত্রিস্তান বাকমাস্টার ও অ্যানথ্রপিকের গবেষক লেভেন্ট আলপোগে একই বিষয়ে গবেষণায় অগ্রগতির কথা জানিয়েছিলেন। এ কারণে তাঁদের গবেষণার তথ্য ওপেনএআইয়ের কাজে কোনোভাবে প্রভাব ফেলেছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

ওপেনএআই পরে তদন্ত করে জানায়, বাকমাস্টারের কোডেক্সে দেওয়া প্রম্পট তাদের ব্যবস্থাকে প্রভাবিত করতে পারেনি। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রমাণ বাকমাস্টার ও আলপোগের কাজের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন।

এআইয়ের দ্রুত অগ্রগতি গণিত গবেষণার ভবিষ্যৎ কীভাবে বদলে দেবে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আলোচনা চলছেই। সেই প্রেক্ষাপটে দেং ইউয়ের রসিক মন্তব্যটি এআই ও গণিত নিয়ে চলমান বিতর্কে ভিন্ন মাত্রা যোগ করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বিশ্ব

হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বিশ্ব

মিয়ানমারের সামরিক জান্তাকে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
বিশ্ব

স্বাধীনতার দাবিতে একসঙ্গে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড

By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
বিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

সমুদ্রের গভীরে স্বর্ণ-রূপার সমৃদ্ধ খনিজভান্ডার পেল চীন

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

ট্রাম্পের দাবি ‘চাঁদ যুক্তরাষ্ট্রের’, ভাইরাল সুপারহিরো এআই ভিডিও

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বিশ্ব

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন