Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

সমুদ্রের গভীরে স্বর্ণ-রূপার সমৃদ্ধ খনিজভান্ডার পেল চীন

দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনি পেল চীন

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে স্বর্ণ ও রূপায় সমৃদ্ধ বড় একটি খনিজভান্ডারের সন্ধান পেয়েছে চীনা গবেষক দল। প্রাথমিক পরীক্ষায় পাওয়া কিছু নমুনায় স্বর্ণ ও রূপার ঘনত্ব স্থলভাগের অনেক খনিজভান্ডারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে।

চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতাভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণাজাহাজে ১৮ দিনের অভিযানে এই আবিষ্কার হয়। গবেষক দল ডুবোযানের সাহায্যে প্রায় ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরে অনুসন্ধান চালিয়ে নতুন এই গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল খনিজক্ষেত্র শনাক্ত করে।

চীনের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এই অভিযানে অংশ নেন। ১০ আগস্ট শেনঝেন থেকে যাত্রা করা গবেষণাজাহাজটি ১৮ দিনের অভিযানে সাতবার ডুবোযান নামিয়ে ওই এলাকায় অনুসন্ধান চালায়।

গবেষণায় সংগৃহীত আকরিকের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। একইভাবে রূপার পরিমাণ পাওয়া গেছে সর্বোচ্চ ১ হাজার ২৭১ গ্রাম প্রতি টন। এসব নমুনায় স্বর্ণ ও রূপার গড় ঘনত্বও স্থলভাগের খনিজভান্ডারের তুলনায় বেশি বলে জানিয়েছে গবেষক দল।

নতুন খনিজক্ষেত্রটিতে তামা, লোহা ও দস্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খনিজের পাশাপাশি বিপুল পরিমাণ পলিমেটালিক সালফাইড রয়েছে। প্রাথমিক মূল্যায়নে এখানকার সম্ভাব্য খনিজসম্পদকে বিশ্বমানের সমুদ্রতলীয় খনিজভান্ডারের পর্যায়ের বলে মনে করা হচ্ছে।

গবেষক দল এর আগে ওই এলাকায় একাধিক জরিপ চালিয়ে ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরে কয়েক ডজন উচ্চতাপমাত্রার হাইড্রোথার্মাল ভেন্ট বা উত্তপ্ত সামুদ্রিক জলউৎসের সন্ধান পেয়েছিল। এসব উৎস থেকে নির্গত তরলের তাপমাত্রা ৩১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে।

খনিজক্ষেত্রটির আশপাশে গভীর সমুদ্রের চরম পরিবেশে টিকে থাকা বিভিন্ন সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এসব জীববৈচিত্র্য গভীর সমুদ্রের পরিবেশ ও সেখানে প্রাণের টিকে থাকার প্রক্রিয়া নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তবে গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ, জটিল ভূতাত্ত্বিক পরিস্থিতি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে এই খনিজসম্পদ এখনই বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষক দল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বিশ্ব

হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বিশ্ব

মিয়ানমারের সামরিক জান্তাকে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
বিশ্ব

স্বাধীনতার দাবিতে একসঙ্গে স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড

By দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
বিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম ১০৭ ডলার ছাড়াল

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্ব

ট্রাম্পের দাবি ‘চাঁদ যুক্তরাষ্ট্রের’, ভাইরাল সুপারহিরো এআই ভিডিও

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বিশ্ব

এআই সব অঙ্কের সমাধান মেলালে উপন্যাস লিখব

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বিশ্ব

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন