Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ
  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

অভিনয়ের বহুমুখী প্রতিভা এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ

দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
এটিএম শামসুজ্জামানের জন্মদিন ও চলচ্চিত্রজীবন

নিজস্ব সংবাদদাতা

বাংলা চলচ্চিত্রে কিছু মুখ সময় পেরিয়েও দর্শকের স্মৃতি থেকে মুছে যায় না। চরিত্রের বৈচিত্র্য, অভিনয়ের স্বতন্ত্র ধরন এবং সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গিতে তেমনই এক অবিস্মরণীয় নাম এটিএম শামসুজ্জামান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, যিনি দর্শকের কাছে এটিএম শামসুজ্জামান নামেই পরিচিত। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মারা যান। তবে পাঁচ দশকের বেশি সময়ের কর্মজীবনে রেখে গেছেন স্মরণীয় সব চরিত্র ও চলচ্চিত্র।

অভিনয়ে আসার আগে চলচ্চিত্রের পেছনের কাজ দিয়ে পথচলা শুরু করেছিলেন এটিএম শামসুজ্জামান। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর চলচ্চিত্রের বিভিন্ন কাজে যুক্ত হওয়ার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লেখায়ও দক্ষতা দেখান।

‘জলছবি’ চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লেখার মাধ্যমে তিনি নতুন করে পরিচিতি পান। পরবর্তী সময়ে শতাধিক চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন এই বহুমুখী শিল্পী।

চলচ্চিত্রে অভিনয়েও দ্রুত নিজের জায়গা করে নেন এটিএম শামসুজ্জামান। ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় অভিনেতা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। শুরুতে কৌতুক চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক, কৌতুক অভিনেতা ও বিভিন্ন পার্শ্বচরিত্রে নিজেকে ভিন্নভাবে মেলে ধরেন।

তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ১৯৭৬ সালে। আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। এরপর ‘লাঠিয়াল’, ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘পদ্মা মেঘনা যমুনা’ ও ‘স্বপ্নের নায়ক’-এর মতো চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন।

তবে তাঁকে শুধু খলনায়কের গণ্ডিতে আটকে রাখা যায়নি। অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। কঠিন ও নেতিবাচক চরিত্রের পাশাপাশি কৌতুক চরিত্রেও সমান জনপ্রিয়তা পান তিনি। ‘রামের সুমতি’, ‘যাদুর বাঁশি’, ‘ম্যাডাম ফুলি’ ও ‘চুড়িওয়ালা’য় তাঁর হাস্যরসাত্মক অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়।

‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘সূর্য দীঘল বাড়ী’, ‘ছুটির ঘণ্টা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘পদ্মা মেঘনা যমুনা’ ও ‘গেরিলা’র মতো চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘সূর্য দীঘল বাড়ী’র মতো সাহিত্যনির্ভর চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রমাণ করে, কৌতুক কিংবা খলচরিত্রের বাইরেও তিনি ছিলেন শক্তিশালী অভিনেতা।

দীর্ঘ অভিনয়জীবনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন এটিএম শামসুজ্জামান। ‘দায়ী কে?’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ ও ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৫ সালে তাঁকে দেওয়া হয় একুশে পদক।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও যুক্ত ছিলেন এটিএম শামসুজ্জামান। ২০০৯ সালে ‘এবাদত’ চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার ক্ষেত্রেও তাঁর অবদান বাংলা চলচ্চিত্রে আলাদা করে স্মরণীয় হয়ে আছে।

২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ৭৯ বছর বয়সে মারা যান এটিএম শামসুজ্জামান। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর অভিনীত অসংখ্য চরিত্র, সংলাপ ও চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি এখনো স্মরণীয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

জন্মদিনে মুক্তি পেল আশা ভোঁসলের শেষ গান

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
বিনোদন

শিল্পকলায় নজরুলের লেটোগান-কবিগানের আয়োজন

By দেশের আলোসেপ্টেম্বর ৪, ২০২৬
বিনোদন

জন্মশতবর্ষেও অমলিন মহানায়ক উত্তমকুমারের মুগ্ধতা

By দেশের আলোসেপ্টেম্বর ৩, ২০২৬
বিনোদন

জীবনানন্দের বায়োপিক নির্মাণ করবেন গৌতম ঘোষ

By দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
বিনোদন

কোক স্টুডিওর শুটিংয়ের পর ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক সরদার বাড়ি

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
বিনোদন

ফেরার পথ ধসে নেপালে আটকা সংগীতশিল্পী তাসরিফ খান

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিনোদন

বাংলা সিনেমার রাজপুত্রকে হারানোর ৯ বছর

By দেশের আলোআগস্ট ২১, ২০২৬
বিনোদন

জহির রায়হানের দুই ক্ল্যাসিকের হদিস নেই আর্কাইভে

By দেশের আলোআগস্ট ১৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬

রিজার্ভ চুরি:  নিউইয়র্ক আদালতে জবানবন্দি দিবেন আহসান এইচ মনসুর

এপ্রিল ৬, ২০২৬

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন