Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

জুলাই সনদ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব

দেশের আলোমার্চ ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
জাতীয় সংসদ অধিবেশনের ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সোমবার বিকেলে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তবে প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত হয়নি।

স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, মাগরিবের নামাজের বিরতির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে পরে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং রাত সোয়া আটটার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, সংবিধান–সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের একটি ধাপ ছিল গণভোট। এতে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় বর্তমান সংসদের একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার কথা। কিন্তু এখনো এ পরিষদের কোনো অধিবেশন ডাকা হয়নি। বিএনপির সংসদ সদস্যরাও এখনো এ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এর আগে, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আলোচনা করতে রোববার মুলতবি প্রস্তাব আনেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ওই প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এমন প্রেক্ষাপটে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের বিষয়টি নিয়ে আলাদা করে আলোচনা চেয়ে সংসদে মুলতবি প্রস্তাব তোলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, একই বিষয়ে ইতোমধ্যে বিরোধীদলীয় নেতার একটি নোটিশ গৃহীত হয়েছে এবং তা নিয়ে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। বিধি অনুযায়ী, একই বিষয়ে পুনরায় আলোচনা করা যায় না। তাই শেখ মুজিবুর রহমান ইকবালের প্রস্তাবটি মুলতবি প্রস্তাব হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি।

তবে এ বক্তব্যের পর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দুটি প্রস্তাব একই নয়। তিনি জানান, বিরোধীদলীয় নেতার প্রস্তাবটি ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে ঘিরে, আর ইকবালের প্রস্তাবটি সরাসরি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। তাই বিষয় দুটি পৃথকভাবে আলোচনার দাবি রাখে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই মত প্রকাশ করে বলেন, ইকবালের প্রস্তাবটি বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ নিয়ে, যা আলাদা একটি বিষয়। স্পিকার যদি প্রস্তাবটি গ্রহণ করেন, তাহলে তা নিয়ে পৃথকভাবে আলোচনা হওয়া উচিত।

শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার জানান, জুলাই সনদ সম্পর্কিত নোটিশটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন