Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল
  • আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
  • নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
  • পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব
  • সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

২.৬ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

দেশের আলোমার্চ ৩১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
জ্বালানি তেলের প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদক

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন অপরিশোধিত (ক্রুড) তেল এবং বাকি এক লাখ ৬০ হাজার টন ডিজেল।

মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে ১ লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম সালফার মানমাত্রার ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ তেল আমদানি করা হবে।

একই পদ্ধতিতে ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’-এর কাছ থেকে ১ লাখ টন ক্রুড অয়েল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জিটুজি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল) কেনার অনুমোদন দেওয়া হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুদ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের লক্ষ্যে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, বৈঠকে আরও কয়েকটি প্রস্তাব উত্থাপন করা হলেও তা পরে প্রত্যাহার করা হয়। এর মধ্যে হংকংভিত্তিক ফালকো করপোরেশন লিমিটেড থেকে ১ লাখ টন ক্রুড অয়েল, আর্চার এনার্জি এলএলসি থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল এবং ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল কেনার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

By দেশের আলোজুন ৬, ২০২৬
খেলা

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

By দেশের আলোজুন ৬, ২০২৬
বাংলাদেশ

সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

হাদি হত্যা বিচার: সরকারকে সাত দিনের আলটিমেটাম

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

প্রতিরক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতে ঢাকা–আঙ্কারার সহযোগিতা জোরদার

By দেশের আলোজুন ৫, ২০২৬
রাজনীতি

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

আবরও ভারতের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

By দেশের আলোজুন ৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

অনিরাপদ লিংকরোডের আন্ডারপাস

By দেশের আলোমে ৬, ২০২৬

ঈদের দিনে ইসরাইলি হামলায় নিহত ৩১

স্বেচ্ছাশ্রমেও পরিচ্ছন্নতা অভিযান চলবে : জেলা প্রশাসক

Covid Vaccines Not Linked to Deaths, Major US Study Finds

সবাই একমত হলে কুমিল্লা বিভাগ হবে: পথসভায় প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন