মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

অপরিচ্ছন্ন পরিবেশ এবং মূল্যতালিকা প্রদর্শন না করার কারণে নারায়ণগঞ্জ সদরের দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সেন্ট্রাল মেডিকেল সার্ভিস এবং বিবি রোডে অবস্থিত মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান। এ সময় সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, সেন্ট্রাল মেডিকেল সার্ভিসে অপরিচ্ছন্ন পরিবেশ  এবং মূল্যতালিকা যথাযথ স্থানে প্রদর্শন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারে মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, রোগিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে  নারায়ণগঞ্জ জেলায় নিয়মতান্ত্রিক অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version