Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

৫ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ শেষে নদে ফেলে হত্যা

দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
শিশু ধর্ষণ ও সহিংসতার একটি প্রতীকী ছবি শিশুর প্রতি সহিংসতার প্রতিবেদনের ফিটার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কদম ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে চার তরুণ মিলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর, প্রমাণ লোপাট করতে জীবিত অবস্থাতেই কংস নদে ফেলে দেয়। কয়েক ঘণ্টা পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবার।

এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের মারুফ মিয়া (১৯), আরিফ মিয়া (১৯) এবং রাকিব মিয়া (২১)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন  ঘটনার বিবরণ দিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৪ জুন) বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় ওই শিশু। পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে কংস নদে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন।

পানিতে ডুবে মৃত্যু হয়েছে ভেবে রোববার  রাতেই শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। নিয়ম অনুযায়ী তাকে গোসল করাতে গিয়ে নারী স্বজনেরা শিশুটির স্পর্শকাতর স্থানে গুরুতর ক্ষত দেখতে পান। তাৎক্ষণিকভাবে দাফন স্থগিত করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।

এদিকে ঘটনার ভয়াবহতা আমলে নিয়ে সোমবার দুপুরেই এলাকায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে মারুফ, রাকিব ও আরিফকে আটক করা হয়। পরে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুটির বাবা বাদী হয়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ধোবাউড়া থানায় সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, নিহত শিশুটি ঘটনার দিন বিকেলে স্থানীয় বাজার থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল। মাগরিবের আজানের ঠিক আগে পথে ওই চার তরুণের সঙ্গে তার দেখা হয়। তারা শিশুটিকে কদম ফুল দেওয়ার কথা বলে কংস নদের পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে চারজন মিলে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে।

অমানুষিক নির্যাতনের ফলে প্রচণ্ড রক্তক্ষরণে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে জীবিত অবস্থাতেই নদের স্রোতে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।

ধোবাউড়া থানায় দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মো. মিজানুর রহমান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে একজন চারজন মিলে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতক  আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন