Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

সরকারি কর্মকর্তাদের গাড়িঋণ স্থগিত, একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ

দেশের আলোএপ্রিল ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
মন্ত্রী পরিষদের সভার ছবি।
নিজস্ব প্রতিবেদক

ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়িঋণ স্থগিত করা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ ৩০ শতাংশ কমানোসহ একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ ঘোষণা করেছে সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল।

গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী, উপসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পান। এছাড়া গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য মাসিক ৫০ হাজার টাকা ভাতা এবং বার্ষিক ১০ শতাংশ অবচয় সুবিধাও পেয়ে থাকেন তারা।

নতুন নির্দেশনায় এই ঋণ সুবিধার পাশাপাশি সরকারি অর্থায়নে সব বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মসূচিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, অভ্যন্তরীণ প্রশিক্ষণ সংক্রান্ত খরচ ৫০ শতাংশ, সভা-সেমিনারের আপ্যায়ন খরচ ৫০ শতাংশ এবং সেমিনার ও কনফারেন্সের খরচ ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হবে।

ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহৃত সরকারি যানবাহনের জ্বালানি খরচ ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ভিত্তিতে সরকারি যানবাহনের জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ এবং সরকারি দপ্তরে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহারও সমপরিমাণ কমানো হবে।

এছাড়া সরকারি খাতে সব ধরনের গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মন্ত্রিসভা আবাসিক ভবনের শোভাবর্ধন খরচ ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন