Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির
  • বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস
  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
  • বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সংসদে বিল পাশ

দেশের আলোএপ্রিল ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
জাতীয় সংসদের প্রতীক
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাশ হয়েছে। এর ফলে দলটির যেকোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম, সভা-সমাবেশ ও প্রচারণা আইনগতভাবে নিষিদ্ধ হলো।

আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাশ হয়।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্তকে আইনি ভিত্তি দিতেই বর্তমান ত্রয়োদশ সংসদে এই সংশোধনী আনা হয়।

বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেন, বিল সংক্রান্ত তুলনামূলক পর্যালোচনার কাগজ (শিট) তারা মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পর্যালোচনার জন্য আরও সময় প্রয়োজন।

তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই আপত্তি নাকচ করে বলেন, বিলের এই পর্যায়ে এসে আপত্তির আর কোনো সুযোগ নেই। আপত্তি জানানোর নির্দিষ্ট সময় পার হয়ে গেছে। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, হাতে কাগজ পেতে দেরি হওয়ায় তারা আগে আপত্তি জানাতে পারেননি। পরে স্পিকারের হস্তক্ষেপে বিলটি পাসের প্রক্রিয়া এগিয়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে বলেন, এটি একটি গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সংশোধনী। তিনি সংসদকে স্মরণ করিয়ে দেন যে, ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জনমতের ভিত্তিতেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই আইনের মাধ্যমে কেবল দলের কার্যক্রমই নিষিদ্ধ নয়, বরং নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত হওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে দল হিসেবে বিচারের পথও সুগম হলো।

নতুন পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে তাকে নিষিদ্ধ ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে। নিষিদ্ধ হওয়ার পর ওই সত্তার পক্ষে কোনো প্রেস বিজ্ঞপ্তি, মুদ্রণ প্রকাশনা, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এছাড়া মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে গ্রহণের সুপারিশ করেছিল সংসদীয় বিশেষ কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই আজ সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিলটি কোনো বড় পরিবর্তন ছাড়াই পাশ করা হলো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

তিন থানার ওসি বদলি ও পদায়ন

By দেশের আলোএপ্রিল ৮, ২০২৬

আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

জুলাই সনদ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

দেড় যুগ পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা 

এপ্রিল ৬, ২০২৬

কৃষি খাতে ডিজিটাল বিপ্লব, কৃষক কার্ডে থাকবে যেসব সুবিধা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা

মে ১৫, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন