Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

প্রস্তাবিত বাজেট বিনিয়োগবান্ধব: ডিসিসিআই

দেশের আলোJune 11, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে বাজেটের সাফল্য নির্ভর করবে রাজস্ব আহরণ ও ঘোষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের অর্থনীতির আকার ও উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ৩০ শতাংশের বেশি রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় চ্যালেঞ্জ।

তাসকীন আহমেদ বলেন, বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর নির্ভরতা ব্যাংক খাত ও বেসরকারি বিনিয়োগের জন্য চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে বড় আকারের উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করাও জরুরি।

কর ব্যবস্থায় কয়েকটি প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামালে উৎসে কর কমানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর হ্রাস এবং পাঁচ বছরের কর কাঠামোর আগাম ঘোষণা ব্যবসা পরিচালনায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, ভ্যাটের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের উদ্যোগ প্রশংসনীয়। তবে মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হতাশাজনক। ডিসিসিআই এ সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।

সংগঠনটি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রস্তাবিত সুবিধাগুলোকেও স্বাগত জানিয়েছে। নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য কর সুবিধা এবং ই-লোন চালুর উদ্যোগ উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করে তারা।

ডিসিসিআইর মতে, বৈদ্যুতিক গাড়ি, প্রযুক্তিপণ্য ও দেশীয় শিল্পে কর ছাড় বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নতুন বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

জ্বালানি খাতে বৈদ্যুতিক যানবাহনের জন্য কর সুবিধাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংগঠনটি।

এ ছাড়া সিঙ্গেল উইন্ডো সেবা, দ্রুত ওয়ার্ক পারমিট প্রদান এবং বিদেশি ঋণের সুদের ওপর উৎসে কর কমানোর মতো উদ্যোগ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

সরকারি ভবনে সৌর প্যানেলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 3, 2026
রাজনীতি

‘আইনের শাসনই গণতন্ত্র টিকিয়ে রাখে’: মির্জা ফখরুল

By দেশের আলোAugust 2, 2026
বিশ্ব

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

By দেশের আলোAugust 2, 2026
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

By দেশের আলোAugust 2, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন