Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্বকাপ ২০২৬

হার না মানা ইরানের কাব্যিক ড্র

দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বিশ্বকাপ ফুটবলে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচের ছবি।

স্পোর্টস ডেস্ক

ড্র মানেই সাধারণত অমীমাংসিত লড়াই, যেখানে কেউ জয়ের উল্লাস নিয়ে মাঠ ছাড়তে পারে না। কিন্তু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যকার ম্যাচটি সেই প্রচলিত ধারণাকেই বদলে দিল। ২-২ গোলের এই ড্রয়ে ছিল নাটক, আবেগ, প্রতিরোধ আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার এক অনন্য গল্প।

ম্যাচের ৬৩তম মিনিটে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ওশেনিয়ার দলটি। সেই মুহূর্তে ইদৃশ্যপটে হাজির হন ইরানের রামিন রেজাইয়ান। ডান প্রান্ত থেকে তাার নিখুঁত মাপা ক্রস খুঁজে নেয় ডি-বক্সের ভেতরে থাকা মোহামেদ মুহিবিকে। মুহিবির দুর্দান্ত হেড নিউজিল্যান্ডের রক্ষণভাগকে পরাস্ত করে বল জালে জড়াতেই বিস্ফোরণ ঘটে সোফি স্টেডিয়ামে, প্রায় ৫০ হাজার ইরানি সমর্থকের সম্মিলিত উল্লাসে যুক্তরাষ্ট্রের এই স্টেডিয়াম মুহূর্তেই যেন রূপান্তরিত হয় তেহরানের বিখ্যাত আজাদি স্টেডিয়ামে।

কাগজে-কলমে এই ম্যাচে ইরান ছিল ‘হোম টিম’। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে এমন পরিচিত পরিবেশ পাওয়ার পেছনে ছিল লস অ্যাঞ্জেলেসের বিশেষ সামাজিক বাস্তবতা। ক্যালিফোর্নিয়ার এই শহরটি বিশ্বের অন্যতম বৃহৎ ইরানি ডায়াস্পোরার আবাসস্থল। দেশ ছেড়ে আসা প্রথম প্রজন্ম থেকে শুরু করে নতুন প্রজন্মের ইরানি-আমেরিকানরা দলে দলে ভিড় করেছিলেন সোফি স্টেডিয়ামের গ্যালারিতে।

তাঁরা শুধু দর্শক ছিলেন না, পুরো ম্যাচজুড়ে হয়ে উঠেছিলেন দলের অদৃশ্য শক্তি। প্রতিটি আক্রমণ, প্রতিটি প্রতিরোধ আর প্রতিটি কঠিন মুহূর্তে গ্যালারি থেকে ভেসে আসা সমর্থনের ঢেউ ফুটবলারদের বাড়তি সাহস জুগিয়েছে। ফলে ভৌগোলিকভাবে ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও আবহ তৈরি হয়েছিল ইরানের ঘরের মাঠের মতোই।

এই ম্যাচের আবেগ অবশ্য শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গ্যালারিতে দেখা যায় ‘মিনাব ১৬৮’ লেখা একটি বড় ব্যানার, যা ইরানের সাম্প্রতিক জাতীয় শোকের প্রতীক হয়ে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুলে হামলায় প্রাণ হারানো ১৬৮ শিক্ষার্থীর স্মরণে এই বার্তা বহন করা হয়। ইরানের রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রতিনিধিত্বকারীদের মধ্যেও এই স্মৃতির প্রতিফলন দেখা গেছে। বিশ্বকাপের মঞ্চেও ফুটবলারদের পোশাক ও সমর্থকদের ব্যানারে উঠে এসেছে সেই আবেগ।

তবে মাঠের লড়াইয়ে ইরানের শুরুটা ছিল হতাশার। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও মাত্র ৫ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। খেলার ধারার বিপরীতে এলিজাহ জাস্ট গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন। আকস্মিক সেই ধাক্কায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ইরানি সমর্থকদের গ্যালারি।

কিন্তু ইরান দ্রুতই বুঝিয়ে দেয়, তারা সহজে হার মানার দল নয়। চাপ সামলে ম্যাচের ৩২তম মিনিটে সমতায় ফেরে এশিয়ার পরাশক্তিরা। রামিন রেজাইয়ানের দুর্দান্ত এক প্রচেষ্টায় জালে বল জড়িয়ে যায়, আর ম্যাচ ফিরে আসে সমতায়।

দ্বিতীয়ার্ধে আবারও ইরানকে কঠিন পরীক্ষায় ফেলে নিউজিল্যান্ড। ৫৫তম মিনিটে ক্রিস উডের সঙ্গে দারুণ বোঝাপড়ায় এলিজাহ জাস্ট নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্ন তখন আরও জোরালো হয়ে ওঠে অল হোয়াইটসদের।

কিন্তু পিছিয়ে পড়েও থেমে যায়নি ইরান। দুই মিনিট পরই সমতা ফেরানোর জন্য ঝাঁপিয়ে পড়ে তারা। ৫৭তম মিনিটে পরপর দুটি শক্তিশালী আক্রমণ তৈরি করলেও নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব অসাধারণ দক্ষতায় তা প্রতিহত করেন। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর ঠিক ছয় মিনিট পর মুহিবির সেই স্মরণীয় হেডে আবারও সমতায় ফেরে ইরান।

শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে ২-২ লেখা থাকলেও ইরানি সমর্থকদের কাছে এটি ছিল জয়ের মতোই এক মুহূর্ত। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, ভিসা জটিলতা এবং বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার মতো নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে তাদের এই লড়াই শুধু একটি পয়েন্ট অর্জনের গল্প নয়।

এটি ছিল প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে হার না মানা এক দলের মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
খেলা

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
খেলা

ঐক্যের বার্তা দিয়ে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন