Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

বিনিয়োগে গুরুত্ব, চূড়ান্ত চুক্তির পথে ওয়াশিংটন-তেহরান
দেশের আলোJune 17, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র শান্তির প্রতীকী ছবি।

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তির রূপরেখায় ইরানে বিনিয়োগ বাড়াতে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি বেসরকারি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে। উভয় পক্ষকে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতে নেওয়া এই বিশেষ তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স জানায়, আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করার জোর প্রস্তুতি নিচ্ছে। চুক্তিটি সম্পর্কে সরাসরি অবগত আছেন এমন একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছে। কারণ এখনো দুই দেশের পক্ষ থেকে এই তহবিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।

সূত্রটি জানায়, প্রস্তাবিত তহবিলটি কোনো সরকারি সহায়তা, অনুদান বা যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণ কর্মসূচি নয়। এটি একটি বেসরকারি বিনিয়োগ তহবিল, যার লক্ষ্য ইরানের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ ফিরিয়ে আনা এবং চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষের জন্য অর্থনৈতিক প্রণোদনা তৈরি করা।

এই তহবিলে যুক্তরাষ্ট্র, পারস্য উপসাগরীয় দেশ, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন কোম্পানি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। জ্বালানি, লজিস্টিকস, উৎপাদন ও পরিবহন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত রোববার মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে একটি রূপরেখায় সমঝোতা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ইরানে হামলার পর এই সংঘাত শুরু হয়।

তহবিলটির নাম রাখা হবে ‘রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড’ বা পুনর্গঠন ও উন্নয়ন তহবিল। ইরানের একজন জ্যেষ্ঠ সূত্র জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য তেহরান প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে ওয়াশিংটন সেই দাবি প্রত্যাখ্যান করে।

পরবর্তীতে বিকল্প হিসেবে এই বিনিয়োগ তহবিলের ধারণা সামনে আসে। এর আওতায় আঞ্চলিক দেশগুলো ঋণ সুবিধা, ক্রেডিট লাইন অথবা সরাসরি অর্থায়নের মাধ্যমে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনে সহায়তা করতে পারে। এসব স্থাপনার মধ্যে মোবারকেহ স্টিল কমপ্লেক্স, শোধনাগার, বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যতম বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও গত চার দশকে ইরানে উল্লেখযোগ্য প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসেনি। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বৈশ্বিক পুঁজিবাজার থেকে অনেকটাই বিচ্ছিন্ন রয়েছে।

তবে ইরানের রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমাণিত প্রাকৃতিক গ্যাস মজুত এবং চতুর্থ বৃহত্তম প্রমাণিত তেলের মজুত। ৯ কোটি ২০ লাখের বেশি জনসংখ্যার দেশটিতে রয়েছে তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠী, বহুমুখী শিল্পভিত্তি এবং জ্বালানি, খনি, পর্যটন ও কৃষিতে বড় সম্ভাবনা।

সূত্রটি জানিয়েছে, প্রস্তাবিত তহবিলটি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সার্বভৌম সম্পদ ছাড়ের বিষয়ে চলমান আলোচনার অংশ নয়। দুটি প্রক্রিয়ার উদ্দেশ্য ও সময়সীমা আলাদা।

তবে চূড়ান্ত ও সন্তোষজনক চুক্তি সম্পন্ন হওয়ার আগে এই তহবিল কার্যকর করা হবে না। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে তহবিল পরিচালনা, প্রকল্প নির্বাচন ও বিনিয়োগ কাঠামো নির্ধারণের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্রটি বলেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পরই তহবিল গঠন করা হবে। এই সময়ের মধ্যে তহবিল পরিচালনাকারীরা ইরানি পক্ষ ও বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করে প্রকল্পের পরিধি নির্ধারণ করবেন।

এদিকে, হোয়াইট হাউসের এক মুখপাত্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করে জানিয়েছেন, চুক্তির শর্ত মানলে ইরান উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গঠিত ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলের সুবিধা পেতে পারে। তবে এর জন্য ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস এবং কঠোর পরিদর্শন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তহবিলটি কীভাবে পরিচালিত হবে বা কারা এর দায়িত্বে থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে সূত্রটি। দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখালেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি।

আগামী ৬০ দিনের সমঝোতা স্মারকটি চূড়ান্ত চুক্তি নয়, বরং একটি কাঠামো। এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মার্কিন ও ইরানি আলোচকদের কাজ এগিয়ে নিতে হবে।

সূত্র: রয়টার্স অবলম্বনে আকীল আকতাব

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

সরকারি ভবনে সৌর প্যানেলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 3, 2026
রাজনীতি

‘আইনের শাসনই গণতন্ত্র টিকিয়ে রাখে’: মির্জা ফখরুল

By দেশের আলোAugust 2, 2026
বিশ্ব

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

By দেশের আলোAugust 2, 2026
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

By দেশের আলোAugust 2, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন