Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

ফতুল্লায় গুম দুই যুবক, ১০ মাসেও মেলেনি সন্ধান

দেশের আলোসেপ্টেম্বর ১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক ঘটনায় গুম হওয়া মোবারক হোসেন ও নজরুল ইসলামের সন্ধান ১০ মাসেও মেলেনি। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার দুই ছেলে ওয়াসিম ও জসিমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেও তাদের কাছ থেকে নিখোঁজ দুই যুবকের বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।

জানা গেছে, ২০২৫ সালের ১২ অক্টোবর রাত ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ভাড়া বাসা থেকে লেগুনাচালক নজরুল ইসলামকে ডেকে নিয়ে যান রাজ্জাকের ছেলে ওয়াসিম ও তার সহযোগীরা। এরপর থেকে নজরুল নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় অপহরণ ও গুমের অভিযোগ এনে নজরুলের বাবা হরমুজ মুন্সি ২০২৫ সালের ৫ ডিসেম্বর ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় রাজ্জাক, তার দুই ছেলে ওয়াসিম ও জসিম এবং তাদের সহযোগী ফরিদ আলীকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাজ্জাক ও তার দুই ছেলে পেশাদার অপরাধী ও মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতারের পর জানা গেছে, মাদকের জন্য নজরুলকে অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও নিখোঁজ নজরুলের বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

অপরদিকে, ২০২৫ সালের ১৮ নভেম্বর রাত ১টার দিকে ফতুল্লার ইসদাইর নতুন বাজার মসজিদসংলগ্ন সড়ক থেকে খলিল মিয়ার ছেলে মোবারক হোসেনকে রাজ্জাক, তার দুই ছেলে ও সহযোগীরা অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মোবারকের বাবা খলিল মিয়া ওই বছরের ২৩ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় রাজ্জাক, তার ছেলে জসিমসহ কয়েকজনকে আসামি করা হয়।

এদিকে নিখোঁজ দুই যুবকের ভাড়া বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। দুটি পরিবারই বাসা পরিবর্তন করে অন্যত্র চলে গেছে। তাদের মধ্যে নজরুলের বাবা হরমুজ মুন্সি দুই মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন। স্থানীয়রা জানান, দুই পরিবারই অত্যন্ত দরিদ্র।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুই যুবককে অপহরণের ঘটনায় করা মামলায় রাজ্জাককে প্রধান আসামি করা হয়েছে। তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। দুই মামলার বিষয়ে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সে কোনো তথ্য স্বীকার করেনি। এরপরও গুরুত্ব দিয়ে নিখোঁজ দুই যুবকের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সরকারি সেবা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ

By দেশের আলোসেপ্টেম্বর ২, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

By দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে দুই যুবক, নারায়ণগঞ্জে তোলপাড়

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার তদারকিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

By দেশের আলোআগস্ট ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন