Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড

দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক

দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ভেনিস উৎসবে ‘গাজা’ তথ্যচিত্রের নতুন রেকর্ড
  • দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল বাংলাদেশ ব্যাংক
  • দ্বিতীয় দফায় লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
  • রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ
  • আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা

পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশকে সুন্দর ও সবুজ রাখতে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানান।

পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদেরও অংশ নেওয়া উচিত। নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আত্মীয়স্বজনের বাড়ির আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ উপলক্ষে একে অন্যকে গাছের চারা উপহার দেওয়া যেতে পারে। এভাবে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের পরিবর্তনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া এবং সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়ার অংশ হিসেবে সানিডেলের শিক্ষার্থীরা সংসদে যায়। সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় তাদের করণীয় নিয়েও কথা বলেন।

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যাওয়া শিক্ষার্থীরা সেখানকার পরিচ্ছন্ন পরিবেশ দেখেছে। বাংলাদেশকেও নিজেদের উদ্যোগে পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে মানুষকে বিরত রাখতে শিক্ষার্থীদেরও সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, কেউ পরিবেশ নোংরা করলে বা রাস্তায় ময়লা-আবর্জনা ফেললে বন্ধু ও স্বজনদের তা থেকে বিরত করতে হবে। লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখলে পুরো দেশকেও পরিচ্ছন্ন রাখা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে—এমন ছোট ছোট কাজ সবাইকে করতে হবে। শিক্ষার্থীদেরও এসব কাজে অংশ নিয়ে একটি সুন্দর দেশ গড়তে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা দেশের ইতিবাচক পরিবর্তন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আগামীর নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের উৎসাহিত করার অংশ হিসেবে শিক্ষার্থীদের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার সানিডেলের ১২৪ জন শিক্ষার্থী সংসদে যায়। তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির আহ্বান

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে চায় সরকার: তথ্যমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

নিজের দপ্তরেই ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করলেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ

৫ বছরের মধ্যে সৌর সেচ পাম্প পাবেন কৃষকরা: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
বাংলাদেশ

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

মার্চ ২২, ২০২৬

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

এপ্রিল ৬, ২০২৬

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

এপ্রিল ১২, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন