Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
  • সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে উৎসব
  • গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর
  • প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশসহ ৮ দেশ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
খেলা

কোকোর স্মরণে সারা দেশে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটারদের সুযোগ দিতে উদ্যোগ
দেশের আলোসেপ্টেম্বর ১৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
আরাফাত রহমান কোকোর নামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক

প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে বড় মঞ্চে খেলার সুযোগ দিতে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ট্রাস্টের সমন্বয়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার রয়েছেন, যারা পর্যাপ্ত সুযোগ পান না। এই আয়োজনের মাধ্যমে তাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

টুর্নামেন্টটি দেশের আট বিভাগকে কেন্দ্র করে মোট ১০টি আঞ্চলিক পর্বে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দল ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলবে। সেখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

খেলোয়াড়দের অংশগ্রহণে নির্দিষ্ট কোনো শ্রেণিভিত্তিক বাধ্যবাধকতা থাকবে না। প্রতিযোগিতার সময় প্রাপ্যতা অনুযায়ী জাতীয় দল, প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগসহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

সরফরাজ আহমেদ বলেন, জেলার সংখ্যা ও সাংগঠনিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়েই ১০টি আঞ্চলিক পর্বের কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে নয়; এটি পুরোপুরি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত হবে।

ট্রাস্টের সমন্বয়ক জানান, গত ১২ বছর ধরে বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশে কোকোর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় এসব কার্যক্রম বন্ধ ছিল। এখন আগের আয়োজনগুলোকে একটি কাঠামোর মধ্যে এনে দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এখনো টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত করা হয়নি। ডিসেম্বরের মাঝামাঝি প্রস্তাবিত সময়ের মাঠের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে ভেন্যু নির্বাচন করা হবে। পুরস্কারের অর্থমূল্যসহ আয়োজনের অন্যান্য বিস্তারিত পরে জানানো হবে।

আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন ও খেলোয়াড় তৈরির সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা উল্লেখ করে ট্রাস্ট জানিয়েছে, এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য হলো তাঁর স্মৃতি এবং ক্রিকেট ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান নতুন প্রজন্মের খেলোয়াড়দের কাছে তুলে ধরা।

সরফরাজ আহমেদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের কাছে কোকোর স্মৃতি ও ক্রিকেটের প্রতি তাঁর অবদানের কথা পৌঁছে দেওয়াই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

খেলা

টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
খেলা

ঐক্যের বার্তা দিয়ে শুরু হলো ২০তম এশিয়ান গেমস

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
খেলা

ক্যারিয়ারে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি: ইয়ামাল

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
খেলা

অস্ট্রেলিয়া সফরের দলকে সংবর্ধনা দিল কোয়াব

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
খেলা

ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?

By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

By দেশের আলোজুলাই ২০, ২০২৬
খেলা

আর্জেন্টিনা-স্পেন লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কে?

By দেশের আলোজুলাই ১৯, ২০২৬
খেলা

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোজুন ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন