Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

আজ বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির ৬৭তম জন্মদিন 

আদর্শের রাজনীতিক ও বস্তুনিষ্ঠ কলম সৈনিকের প্রতি শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা
দেশের আলোজুন ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
শুভ জন্মদিন আনিসুল ইসলাম সানি
নিজস্ব প্রতিবেদক
 আজ ২০ জুন (শনিবার)। নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম প্রতিষ্ঠাতা, দৈনিক দেশের আলোর সম্পাদক ও  প্রকাশক আনিসুল ইসলাম সানির ৬৬তম জন্মদিন। ১৯৬০ সালের আজকের এই দিনে নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আজ তিনি ৬৬ বছর পূর্ণ করে ৬৭ বছরে পদার্পণ করলেন।
আনিসুল ইসলাম সানি এক ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সামাজিক পরিবারের সন্তান। তাঁর প্রয়াত পিতা মোঃ সামসুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং নারায়ণগঞ্জ কো-অপারেটিভ টাউন ব্যাংকের চেয়ারম্যান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে তৎকালীন অসহযোগ আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদানেও তাঁর বিশেষ ভূমিকা ছিল।
বাবার এই দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার সমান্তরালে তাঁর প্রয়াত মাতা জাহানারা ইসলামও রেখে গেছেন অনন্য রাজনৈতিক ও ধর্মীয় কীর্তি। তিনি ছিলেন নারায়ণগঞ্জ শহর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভানেত্রী। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ছাত্রনেতাদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ‘আপা’ কিংবা ‘ভাবি’ হিসেবে সুপরিচিত ছিলেন।
১৯৭৪ সালে বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া জামে মসজিদের ভূমিটি তিনিই ওয়াক্ফ করে যান, যা বর্তমানে আনিসুল ইসলাম সানি পরিচালনা করছেন। পারিবারিক জীবনে তিন ভাই ও দুই বোনের মধ্যে বর্তমানে কেবল সানি ও তাঁর এক ছোট বোন জীবিত আছেন।
বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকেই দলীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আনিসুল ইসলাম সানি। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও জেলা জাগদলের অন্যতম প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সাহসী নেতৃত্ব দেন। একই সাথে, বিএনপি’র অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রতিষ্ঠাকাল ১৯৭৮ সাল থেকেই তিনি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সামলাচ্ছেন।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে সইতে হয়েছে নানা জুলুম ও নির্যাতন। বহুবার কারাবরণসহ শিকার হয়েছেন অসংখ্য মামলা ও হামলার। তবে কোনো প্রতিকূলতাই তাঁকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি, বরং তাঁর বাড়িটিই হয়ে উঠেছিল স্থানীয় রাজনীতির প্রধান দুর্গ। তাঁর এই নিজস্ব বাসভবনেই একসময় গড়ে উঠেছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয়, যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে এসে উদ্বোধন করেছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের বহু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং দলীয় কার্যক্রম সফলভাবে পরিচালিত হতো তাঁর এই বাড়িটি থেকেই।
রাজনীতির পাশাপাশি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে আনিসুল ইসলাম সানি একটি অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় মুখ। তিনি নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়, প্রকাশ ক্লাব এবং ঢাকার আজকাল নাট্য সংসদসহ বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি কেন্দ্রীয় নাট্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। গণমাধ্যমের সাথে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তিনি দীর্ঘদিন জনপ্রিয় দৈনিক দিনকাল পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং নিউ ইয়র্কের আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সদস্য।
শিক্ষাজীবনে তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে বিএ পাস করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু শহরের চাষাঢ়াস্থ ‘শহীদ জিয়া হল’টি আধুনিকায়নে ও পুনঃনির্মাণের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে, নারায়ণগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি ‘বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল’ নামে স্থাপনের জন্য দাবি ও প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আনিসুল ইসলাম সানি তাঁর জীবনের সিংহভাগ সময়ই বিলিয়ে দিয়েছেন দল, রাজনীতি আর নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে। চড়াই-উতরাই আর বন্ধুর রাজনৈতিক পথ পেরিয়ে আজও তিনি কর্মীদের কাছে এক বিশ্বস্ত অভিভাবক এবং সততার প্রতীক। জীবনের ৬৬টি বসন্ত পেরিয়ে ৬৭ বছরে পদার্পণের এই বিশেষ ক্ষণে তিনি কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং নারায়ণগঞ্জসহ দেশবাসীর হৃদয়ের গভীর থেকে নিঃস্বার্থ দোয়া ও ভালোবাসা কামনা করেছেন। মানুষের এই ভালোবাসা আর আস্থাই তাঁর অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে আগামীর পথচলার অন্তহীন প্রেরণা।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
রাজনীতি

‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের প্রধান লক্ষ্য দক্ষ মানবসম্পদ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন