Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে
দেশের আলোজুন ১৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশ ও প্রশাসনের সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে শাস্তি দেওয়ার দাবিতে সংঘর্ষে জেলা প্রশাসনের গাড়িসহ সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে অভিযুক্ত বিধান চন্দ্র রায় (২২) ও তার বাবা রণজিৎ কুমারকে আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় প্রশাসন।

ঘটনার সূত্রপাত হয় নন্দিনী কান্ত রায়ের মরদেহ উদ্ধারের পর। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজ করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেতে নরম মাটি দেখে সন্দেহ হলে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করেন স্থানীয়রা। পরে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় স্থানীয় এক ব্যক্তি পুলিশকে জানান, সোমবার সন্ধ্যায় তিনি বিধান চন্দ্র রায়কে ওই ভুট্টাখেত থেকে কোদাল হাতে বের হতে দেখেছেন।

ওই তথ্যের ভিত্তিতে স্থানীয়রা বিধানের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালমনিরহাট সদর থানা, কালীগঞ্জ থানা, ডিবি পুলিশ, ক্রাইমসিন ইউনিট, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। কিন্তু সেখানেও তাদের বাধার মুখে পড়তে হয়।

পরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক রাশেদুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামসহ প্রশাসনের কর্মকর্তারা। প্রায় তিন ঘণ্টা ধরে তাদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। পরে অভিযুক্ত বিধান চন্দ্র রায় ও তার বাবাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন প্রশাসনের সদস্যরা। এ সময় গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ লোকজন।

হামলায় লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান, আদিতমারী থানার ওসি নাজমুল হকসহ অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় জেলা প্রশাসকের গাড়িসহ প্রশাসনের সাতটি যানবাহন।

স্থানীয়দের অভিযোগ, বিধান চন্দ্র রায় নন্দিনীকে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন এবং পরে মরদেহ বস্তায় ভরে মাটিচাপা দিয়েছেন। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘটনায় মামলা করা হয়েছে এবং বিধান চন্দ্র রায় ও তার বাবাকে আটক করা হয়েছে। তিনি জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আরও একটি মামলা করা হবে।

জেলা প্রশাসক রাশেদুল হক বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এখন তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে  ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন