Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ

    উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ
    • উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
    • কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা
    • গোসলের আগে নাকি পরে, কখন তেল মাখলে বেশি উপকার?
    • স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
    • টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ক্রিকেটার
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    স্বাস্থ্য

    তিন দশক পর যুক্তরাষ্ট্রে হামে শিশুর মৃত্যু

    স্বাস্থ্য খাতে উদ্বেগ
    দেশের আলোনভেম্বর ৪, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে এ রোগে মৃত্যুর এটিই প্রথম ঘটনা।

    সোমবার (২ নভেম্বর) নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ ও লুইস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ শিশুটির মৃত্যুর খবর জানায়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অঙ্গরাজ্যজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে লুইস কাউন্টির টিকা না নেওয়া শিশুটি আক্রান্ত হয়ে মারা গেছে।

    শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। এক বিবৃতিতে তিনি বলেন, একজন মা ও দাদি হিসেবে পরিবারটি এখন কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা তিনি কল্পনাও করতে পারছেন না। শিশুটিকে চিনতেন ও ভালোবাসতেন, এমন সবার প্রতি সমবেদনা জানান তিনি।

    গভর্নর বলেন, হাম অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ। এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া। নিউইয়র্কে গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে হামে মৃত্যুর ঘটনা এটিই প্রথম বলে উল্লেখ করে তিনি একে ভয়াবহ সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেন।

    মারা যাওয়া শিশুটির পরিচয়, বয়স কিংবা লিঙ্গ প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিউইয়র্কে এর আগে সর্বশেষ হামে মৃত্যুর ঘটনা ঘটেছিল ১৯৯০ সালের মার্চ থেকে ১৯৯১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত। ওই সময় নিউইয়র্ক সিটিতে বড় ধরনের হামের প্রাদুর্ভাবে অন্তত ২১ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হন।

    নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকা নর্থ কান্ট্রির লুইস কাউন্টিতে চলতি বছর হামে আক্রান্তের সংখ্যা অঙ্গরাজ্যের জেলাগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। গত সপ্তাহ পর্যন্ত সেখানে ১৫ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সেনেকা কাউন্টিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি—৩০ জন।

    লুইস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সেখানে শনাক্ত হওয়া ১৫ জনের কেউই হাম প্রতিরোধী টিকা নেননি। সংক্রমণ বাড়তে থাকায় গত মাসে অঙ্গরাজ্যটিতে জরুরি নির্বাহী আদেশ জারি করেন গভর্নর ক্যাথি হচুল। দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আরও বেশি মানুষকে এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকা দেওয়ার সুযোগ বাড়ানো ছিল এ আদেশের উদ্দেশ্য।

    জরুরি অবস্থার আওতায় এখন নার্সরাও হাম শনাক্তের পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা, তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং পরীক্ষার ফল দ্রুত নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে অতিরিক্ত সহায়তা দেবে রাজ্য প্রশাসন।

    স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে এমএমআর টিকার প্রয়োজনীয় ডোজ নেওয়া আছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের নিয়ে ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলতে বলেছেন তাঁরা।

    নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হাম অত্যন্ত সংক্রামক রোগ। এটি গুরুতর জটিলতা তৈরি করতে পারে এবং মৃত্যুর কারণও হতে পারে। এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় টিকা নেওয়া।

    কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় লুইস কাউন্টিতে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। হামের ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি বা কথা বলার সময় ভাইরাস ছড়াতে পারেন। এমনকি আক্রান্ত ব্যক্তি কোনো জায়গা ছেড়ে যাওয়ার পরও সেখানে বাতাসে থাকা ভাইরাসের মাধ্যমে টিকা না নেওয়া কেউ দুই ঘণ্টা পর্যন্ত সংক্রমিত হতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    স্বাস্থ্য

    স্বাস্থ্যসেবার মান তদারকিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

    By দেশের আলোঅক্টোবর ৪, ২০২৬
    বাংলাদেশ

    স্বাস্থ্যখাতের সংস্কারে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ২৪, ২০২৬
    বাংলাদেশ

    স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ: জাহিদ হোসেন

    By দেশের আলোসেপ্টেম্বর ২২, ২০২৬
    স্বাস্থ্য

    বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

    By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
    স্বাস্থ্য

    লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু পেয়েছে টিকা

    By দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
    স্বাস্থ্য

    দেশজুড়ে আজ থেকে ওরাল কলেরা ভ্যাকসিনেশন শুরু

    By দেশের আলোআগস্ট ২২, ২০২৬
    স্বাস্থ্য

    বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা

    By দেশের আলোআগস্ট ৯, ২০২৬
    স্বাস্থ্য

    এফডিএর অনুমোদন পেল মডার্নার নতুন ফ্লু টিকা

    By দেশের আলোআগস্ট ৬, ২০২৬
    স্বাস্থ্য

    প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত

    By দেশের আলোজুলাই ২১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফেব্রুয়ারি ২৬, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন