নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া ৫ মামলার জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।
এরআগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে ৫টিতে হাইকোর্ট থেকে জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর আরও ৫ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বতীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এদিকে রোববার (২৬ এপ্রিল) পৃথক ২টি মামলায় ‘শোন অ্যারেস্ট’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে নতুন কোনো মামলায় তাকে গ্রেফতার না দেখানোর নির্দেশও দেয়া হয়েছে।
সর্বশেষ
- বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
- বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
- সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
- তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
- বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
- জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর

