Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?
    • নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
    • ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি
    • সরকার ব্যর্থ হলে ভোটেই জবাব দেবে জনগণ: চিফ হুইপ
    • উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা
    • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    আর্কটিকে প্রভাব বাড়াতে ইইউর নতুন কৌশল

    দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    আর্কটিক অঞ্চলে ইউরোপের নিরাপত্তা পরিকল্পনা

    আন্তর্জাতিক ডেস্ক

    কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে নিজেদের উপস্থিতি ও প্রভাব বাড়াতে নতুন পরিকল্পনা নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান তৎপরতার মধ্যে অঞ্চলটির নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদ এবং যোগাযোগ অবকাঠামোতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ২৭ দেশের এই জোট।

    বার্তা সংস্থা এএফপির হাতে আসা ইইউর নতুন আর্কটিক কৌশলের খসড়া অনুযায়ী, গুরুত্বপূর্ণ কাঁচামাল, বরফভাঙা জাহাজ এবং সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবলের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ও উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভূরাজনৈতিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে আর্কটিক অঞ্চল।

    ইইউর আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জোজেফ সিকেলা বলেন, আর্কটিকের পরিবর্তিত বাস্তবতায় ইউরোপকে শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখতে হবে। নতুন কৌশলে জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা এবং ভূরাজনৈতিক উত্তেজনার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বৈশ্বিক উষ্ণায়নের কারণে আর্কটিকের বরফ গলে যাওয়ায় অঞ্চলটিতে প্রাকৃতিক সম্পদ আহরণ ও নতুন সমুদ্রপথ ব্যবহারের সম্ভাবনা বাড়ছে। একই সঙ্গে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের তৎপরতা জোরদার করছে। ফলে অঞ্চলটির সম্পদ ও কৌশলগত পথের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতাও তীব্র হচ্ছে।

    ইইউর ২৭ সদস্যের মধ্যে ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেন আর্কটিক অঞ্চলের দেশ। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্য ইউরোপের উদ্বেগ বাড়িয়েছে। আর্কটিকে নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাব উত্তরাঞ্চলের বাইরেও পড়তে পারে বলে মনে করছে জোটটি।

    নতুন কৌশলে কানাডা, যুক্তরাজ্য ও নরওয়ের মতো ইইউর বাইরের দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় উত্তরাঞ্চলীয় অংশীদারদের নিয়ে নিয়মিত শীর্ষ সম্মেলনের প্রস্তাবও রয়েছে। এর মাধ্যমে আর্কটিক নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে অভিন্ন নীতিগত অবস্থান গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

    যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ

    খসড়ায় যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য অংশীদারদের তালিকায় রাখা হলেও দেশটির উল্লেখ তুলনামূলকভাবে সীমিত। নথিতে কানাডার সঙ্গে সহযোগিতার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছে। এতে আর্কটিক অঞ্চলে যোগাযোগ ও নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপের নিজস্ব সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত রয়েছে।

    পরিকল্পনার অংশ হিসেবে গ্রিনল্যান্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনে একটি নিরাপদ সাবমেরিন কেবল বসানোর প্রস্তাব রয়েছে। বৃহত্তর প্যান-আর্কটিক কেবল প্রকল্পের মাধ্যমে কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াকেও যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এ ধরনের অবকাঠামো আঞ্চলিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের সক্ষমতা বাড়াতে পারে।

    এ ছাড়া ‘আইরিস’ নামের স্যাটেলাইট নেটওয়ার্ক প্রকল্পের মাধ্যমে আর্কটিক অঞ্চলে যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইইউ। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে ইউরোপের নিজস্ব সক্ষমতা বাড়বে এবং বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

    রাশিয়ার তৎপরতা মোকাবিলাও নতুন কৌশলের অন্যতম অগ্রাধিকার। খসড়ায় ড্রোনের অনুপ্রবেশ এবং সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবলে সম্ভাব্য নাশকতার মতো নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। এসব হুমকি শনাক্ত ও মোকাবিলায় সদস্যদেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    এ ছাড়া নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’-এর গতিবিধি পর্যবেক্ষণে সহযোগিতা জোরদারের প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো এবং নিষেধাজ্ঞা কার্যকর করার প্রচেষ্টা শক্তিশালী করতে চায় জোটটি।

    নতুন কৌশলটির লক্ষ্য আর্কটিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা, নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানো। তবে পরিকল্পনার বাস্তবায়ন ও এর কার্যকারিতা নির্ভর করবে সদস্যদেশগুলোর সমন্বয়, বিনিয়োগ এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্কের ওপর।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    তীব্র খাদ্যসংকটে গাজায় ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    বিশ্ব

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    বিশ্ব

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    বাংলাদেশি আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বিশ্ব

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বিশ্ব

    সিজেপি নেতাদের গ্রেফতারি নিয়ে সরব মমতা-অভিষেক

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬

    সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

    রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

    শিবু মার্কেটে গাজী টিম্বারকে জরিমানা

    রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ

    Demo
    আলোচিত

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    এপ্রিল ৮, ২০২৬

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    এপ্রিল ১৮, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    এপ্রিল ২৪, ২০২৬

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    মে ৯, ২০২৬

    জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

    জুন ৪, ২০২৬

    তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সানির শোক প্রকাশ

    জুন ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন