Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল

আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ইউরোপে ঐতিহাসিক জয়, তপু বর্মণের জোড়া গোল
  • আজ ভারত-বাংলাদেশ ফাইনাল, বেঙ্গল টাইগ্রেসের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা
  • নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
  • পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব
  • সাড়ে ৮ লাখ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা এনসিপির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

দেশের আলোজুন ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বইমেলা ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রক্তদান কর্মসূচি, জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং নার্সারি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, এসব কর্মসূচি আগামী সাত দিন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ও নীতি অনুসরণ করেই দলীয় নেতাকর্মীরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

তিনি আরও বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা তাদের সৃজনশীলতার মাধ্যমে জিয়াউর রহমানের প্রতি অনুভূতি প্রকাশ করেছে। সাতদিনব্যাপী এই আয়োজন নারায়ণগঞ্জবাসীর জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া এবং বিএনপি নেতা রিয়াম মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে হবে সুপার স্পেশালাইজড হাসপাতাল

By দেশের আলোজুন ৫, ২০২৬
ফতুল্লা

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

By দেশের আলোজুন ৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ডেঙ্গু সচেতনতায় নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের র‍্যালি

By দেশের আলোজুন ৫, ২০২৬
বাংলাদেশ

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী

By দেশের আলোজুন ৪, ২০২৬
বাংলাদেশ

কারামুক্ত আইভী, সব মামলায় জামিন

By দেশের আলোজুন ৩, ২০২৬
ফতুল্লা

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

By দেশের আলোজুন ৩, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে গিয়ে মোহাম্মদপুরে ছিনতাই, গ্রেপ্তার ২

By দেশের আলোজুন ৩, ২০২৬
নারায়ণগঞ্জ

নাসিক প্রশাসকের সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠক

By দেশের আলোজুন ১, ২০২৬
সোনারগাঁও

অসংলগ্ন বক্তব্য, বিএনপি নেতাকে শোকজ

By দেশের আলোজুন ১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

নির্বিঘ্নে পালিত বড় তিন উৎসব, নারায়ণগঞ্জে প্রশাসনের সাফল্য

By দেশের আলোমার্চ ৩১, ২০২৬

বর্জ্যে ভরাট বাবুরাইল খাল, দায় কার!

মহানগর জামায়াতের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে বড় মহাপরিকল্পনা সরকারের

ঢাকা-না’গঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৭ Views

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাসাসের শ্রদ্ধা নিবেদন

মে ৩০, ২০২৬৩৩০ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রিয় নারায়ণগঞ্জ

মে ২৮, ২০২৬১৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন