Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন আনোয়ার ইব্রাহিম

আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন আনোয়ার ইব্রাহিম
  • আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী
  • স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
  • আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত
  • চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু
  • প্রথমবার অস্ট্রেলিয়ায় এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, জুন ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

একনেকে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি, প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি টাকা
দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অর্থের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রকল্প রয়েছে। এটি হলো ‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’ প্রকল্প।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প এবং ‘পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্পটিও সভায় অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এরই মধ্যে অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত চারটি প্রকল্পের বিষয়ে একনেক সভাকে অবহিত করা হয়।

এসব প্রকল্প হলো বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন প্রকল্প, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিদ্যমান বিএএফ শাহীন কলেজের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধির জন্য ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায় প্রকল্প।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন আনোয়ার ইব্রাহিম

By দেশের আলোজুন ২২, ২০২৬
বাংলাদেশ

আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২১, ২০২৬
নারায়ণগঞ্জ

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

চীন সফরে ১৭ দলিল, থাকছে যৌথ ইশতেহার

By দেশের আলোজুন ২০, ২০২৬
নারায়ণগঞ্জ

আজ বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির ৬৭তম জন্মদিন 

By দেশের আলোজুন ২০, ২০২৬
বাংলাদেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্কতা

By দেশের আলোজুন ১৯, ২০২৬
বাংলাদেশ

জনগণ থেকে দূরত্ব তৈরি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুন ১৯, ২০২৬
বাংলাদেশ

সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা মানহানিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোজুন ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

By দেশের আলোজুন ১৮, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির খসড়া প্রকাশ

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল জব্বার

Demo
আলোচিত

আজ বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির ৬৭তম জন্মদিন 

জুন ২০, ২০২৬২৩ Views

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

জুন ২০, ২০২৬১৩ Views

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

জুন ১৬, ২০২৬১২ Views

শিশু নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে উত্তাল আদিতমারী, আহত ২০

জুন ১৭, ২০২৬১০ Views

ইরান চুক্তিতে থাকছে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

জুন ১৭, ২০২৬১০ Views

ইরান-যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির ১৪ দফায় যা আছে

জুন ১৮, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন