Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

একের পর এক যুদ্ধ, জীবনের অন্তহীন লড়াই

দেশের আলোNovember 1, 2025
Facebook Twitter Email WhatsApp Threads

একটি ঘোষণা, তারপর হঠাৎ আক্রমণ। গল্প শুরু হতেই থামে না এক মুহূর্তের জন্যও। প্রায় তিন ঘণ্টা ধরে একের পর এক যুদ্ধের দৃশ্যে এগিয়ে চলে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। প্রথম আধঘণ্টার এক বিপ্লবী সংঘর্ষের প্রতিক্রিয়া টেনে নিয়ে যায় পুরো সিনেমাজুড়ে। অপহরণ, পালানো, ধাওয়া আর এক বাবার মেয়েকে খুঁজে ফেরার যাত্রা—সব মিলিয়ে দর্শককে শ্বাসরুদ্ধ করে রাখে ছবিটি।

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভাইনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। গল্পে উঠে এসেছে আধুনিক আমেরিকার বাস্তবতা—বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, বর্ণবাদ আর শ্বেতাঙ্গ আধিপত্যের ছায়া। গম্ভীর বিষয় নিয়েও সিনেমাটি তৈরি হয়েছে বিনোদনের ছন্দে, যা অ্যান্ডারসনের সবচেয়ে সহজবোধ্য কাজগুলোর একটি।

সিনেমার শুরুতেই দেখা যায়, ‘ফ্রেঞ্চ ৭৫’ নামে এক বিপ্লবী সংগঠন সীমান্তে অভিযান চালায়। এর নেতা পারফিডিয়া বেভারলি হিলস (টেয়ানা টেইলর)—এক আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা, কিন্তু রাগে অন্ধ তরুণী। এই অভিযানে সে অপমান করে কর্নেল স্টিভেন লকজয়কে (শন পেন), যিনি পরিণত হন গল্পের নির্মম খলনায়ক ও বিকৃত প্রেমিকে। কর্নেলের বর্ণবাদী ঘৃণা আর পারফিডিয়ার প্রতি আকর্ষণ মিলেমিশে তৈরি হয় ভয়ংকর টানাপোড়েন।

এদিকে পারফিডিয়ার সঙ্গী বব ফার্গুসন (লিওনার্দো ডিক্যাপ্রিও) বিপ্লব চালিয়ে যায়, কিন্তু একসময় দল ভেঙে পড়ে। বন্দিজীবন সহ্য করতে না পেরে পারফিডিয়া পালিয়ে যায়, রেখে যায় নবজাতক কন্যা উইলাকে (চেইস ইনফিনিটি)। বব নতুন শহরে মেয়েকে নিয়ে গড়ে তোলে নতুন জীবন।

১৬ বছর পর গল্পে ফেরে কর্নেল লকজয়। ডানপন্থী এক শ্বেতাঙ্গ সংগঠনে যোগ দিতে চাইলে তাকে মুছে ফেলতে হয় অতীত। শুরু হয় নতুন যুদ্ধ, নিজের অতীত মুছে ফেলার যুদ্ধ।

হলিউডে যেখানে বড় স্টুডিওগুলো সুপারহিরো বা সিক্যুয়েল নিয়ে ব্যস্ত, সেখানে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এক সাহসী ব্যতিক্রম। রাষ্ট্রের নিপীড়ন ও ভণ্ডামিকে সরাসরি প্রশ্ন করা এমন চলচ্চিত্রের প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স—যা নিজেই বিস্ময়। সিনেমায় সরাসরি না বললেও ইঙ্গিত স্পষ্ট—এখনকার আমেরিকায় চলছে একরকম ফ্যাসিবাদ। কিন্তু এ গল্প কেবল বর্তমানের নয়, অতীতেরও। ১৬ বছর আগেও ছিল একই দমননীতি, একই ভীতি, একই অন্যায়।

ছবিটি যেমন চিন্তা জাগায়, তেমনি বিনোদন দেয়। কিছু দৃশ্যে হাস্যরস এত নিখুঁত যে ভয়ও জাগায়। এক দৃশ্যে দেখা যায়, ব্যর্থ বিপ্লবী বব বিপ্লবের পরিকল্পনা ভুলে টিভিতে ব্যাটল অব আলজিয়ার্স দেখছে!

এটা কেবল রাজনৈতিক সিনেমা নয়, বরং এক মানবিক গল্প—যেখানে আদর্শ, ভালোবাসা আর দায়িত্বের লড়াই একসঙ্গে চলে। পারফিডিয়ার হাতে নিজের জাতির এক নিরাপত্তারক্ষীর মৃত্যু, আর সেই সুযোগে রাষ্ট্রের তাকে ব্যবহার করা—এই ঘটনাগুলোই সিনেমার মূল প্রশ্ন তুলে ধরে।

ডিক্যাপ্রিওর অভিনয় সংযত ও গভীর। বিপ্লবীর চেয়ে তিনি এখানে বেশি এক স্নেহময় পিতা। তাঁর সঙ্গে চেইস ইনফিনিটির সম্পর্ক সিনেমায় প্রাণ সঞ্চার করে। শন পেনও অসাধারণ—কঠিন মুখভঙ্গি, দাঁতে দাঁত চেপে কথা বলা, আর বিকৃত মানসিকতা—সব মিলিয়ে তিনি বাস্তবতার এক ব্যঙ্গচিত্র হয়ে উঠেছেন।

চিত্রগ্রাহক মাইকেল বাউম্যান দৃশ্য নির্মাণে ক্লোজআপ ও আলো ব্যবহার করেছেন নিপুণভাবে। সীমান্ত প্রাচীর বা মরুভূমির ধাওয়ার দৃশ্যগুলো চিত্রকর্মের মতো সুন্দর। জনি গ্রিনউডের সঙ্গীতও সিনেমার আবেগ বাড়িয়েছে—কখনো কোমল, কখনো টানটান উত্তেজনাপূর্ণ।

পল টমাস অ্যান্ডারসন প্রায় দুই দশক ধরে ভেবেছেন এই প্রকল্প নিয়ে। সময় লেগেছে, কিন্তু প্রাসঙ্গিকতা বেড়েছে আরও। কারণ, যুদ্ধের তো শেষ নেই। যুদ্ধ চলতেই থাকে—একটার পর একটা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

By দেশের আলোAugust 3, 2026
বিনোদন

বক্স অফিসে ঝড় তুলেছে নোলানের ‘দ্য ওডিসি’

By দেশের আলোJuly 31, 2026
বিনোদন

দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

By দেশের আলোJuly 21, 2026
বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোJuly 14, 2026
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোJuly 12, 2026
বিনোদন

গোপনে বিয়ে সারলেন সুইফট ও কেলসি!

By দেশের আলোJuly 4, 2026
বিনোদন

চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

By দেশের আলোJune 29, 2026
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোJune 28, 2026
বাংলাদেশ

পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব

By দেশের আলোJune 5, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন