Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

কৃষি খাতে ডিজিটাল বিপ্লব, কৃষক কার্ডে থাকবে যেসব সুবিধা

দেশের আলোএপ্রিল ১৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
কৃষক কার্ড

নিজস্ব প্রতিবেদক

দেশের কৃষি খাতকে সম্পূর্ণ ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। ‘কৃষক কার্ড’ নামক এই বিশেষ কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি নগদ ভর্তুকি, কৃষিঋণ ও সার-বীজসহ অন্তত ১০ ধরনের সেবা পাবেন। আগামীকাল পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই মেগা প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে একটি সমন্বিত ‘কৃষক ডেটাবেজ’ তৈরি হবে, যা ভবিষ্যতে সরকারের নীতিনির্ধারণে মাইলফলক হিসেবে কাজ করবে।

সরকার জানিয়েছে, প্রকল্পটি প্রাক-পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী পূর্ণাঙ্গ বাস্তবায়ন—এই তিন ধাপে সম্পন্ন করা হবে। প্রাক-পাইলটিং পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এই কার্যক্রম শুরু হচ্ছে। এই পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বার্ষিক ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা প্রদান করা হবে। তালিকাভুক্ত ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে ২০ হাজার ৬৭১ জন এই সুবিধার আওতায় আসছেন।

কৃষিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই নগদ সহায়তা মূলত একটি সামাজিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে যাতে ঝুঁকিপূর্ণ কৃষকরা উৎপাদন অব্যাহত রাখতে পারেন। এই অর্থ কেবল কৃষিকাজেই ব্যয় করা যাবে এবং এটি গ্রহণে অন্য কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পেতে বাধা সৃষ্টি হবে না। তবে মাঝারি ও বড় কৃষকরা এই নগদ সহায়তার বাইরে থাকলেও কার্ডের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

সোনালী ব্যাংকের মাধ্যমে বিতরিত এই ‘কৃষক কার্ড’ মূলত একটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কৃষকরা স্থানীয় ডিলারের কাছ থেকে ‘পয়েন্ট অব সেল’ (পিওএস) মেশিনের মাধ্যমে সার, বীজ ও মৎস্য খাদ্যসহ প্রয়োজনীয় উপকরণ কিনতে পারবেন। ভর্তুকি ও প্রণোদনা সরাসরি কৃষকের ব্যাংক হিসাবে জমা হওয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

সহজ শর্তে কৃষিঋণ, সাশ্রয়ী মূল্যে সেচ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি পাওয়ার পাশাপাশি কৃষকরা মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজারদরের তাৎক্ষণিক তথ্য পাবেন। এছাড়া কৃষি বীমা ও বিশেষ প্রশিক্ষণ সুবিধাও এই কার্ডের আওতায় আনা হয়েছে। কৃষি খাতের আধুনিকায়নের লক্ষ্যে প্রথম ধাপে টাঙ্গাইল, বগুড়া, পঞ্চগড়, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, রাজবাড়ী, মৌলভীবাজার ও জামালপুর জেলার নির্দিষ্ট কিছু এলাকায় এই কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী চার বছরের মধ্যে সারাদেশের সব কৃষকের হাতে এই স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রাক-পাইলটিং পর্যায়ে এই মহতী উদ্যোগ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৩৪ লাখ টাকা। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই কার্ড ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন