Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র
  • দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
  • ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর
  • বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী
  • বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে: প্রশাসক সাখাওয়াত

দেশের আলোমার্চ ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, খাল খনন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিও অব্যাহত রাখা হবে।

সোমবার (৩০ মার্চ) নগরীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই নগরসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম। এতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান”-এর গুরুত্ব এবং নগর উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নগরবাসীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। পরিকল্পনাটি প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় প্রণয়ন করা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অংশগ্রহণমূলক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া ড্র

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বিশ্ব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

By দেশের আলোজুন ১৩, ২০২৬
বাংলাদেশ

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
অর্থনীতি

বাজেট সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব: বিসিআই

By দেশের আলোজুন ১২, ২০২৬
বাংলাদেশ

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: জামায়াতে ইসলামী

By দেশের আলোজুন ১২, ২০২৬
প্রযুক্তি

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

By দেশের আলোজুন ১২, ২০২৬
রাজনীতি

কাল্পনিক ও প্রতারণামূলক বাজেট: এনসিপি

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ৮ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

By দেশের আলোজুন ১১, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান

দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর

তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক: অর্থমন্ত্রী

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৫ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৮ Views

পুশইনে মুখোমুখি ঢাকা-দিল্লি, আজ বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ৮, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনকে শোকজ

জুন ৬, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন