Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

ঢাকার বাসস্ট্যান্ড থাকছে, বদলাচ্ছে ব্যবস্থাপনা

ডিপো থেকে নির্ধারিত সময়ে আসবে গাড়ি
দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

নিজস্ব সংবাদদাতা

রাজধানীর বাসস্ট্যান্ডগুলো আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না। তবে যানজট ও পরিবহন ব্যবস্থার বিশৃঙ্খলা কমাতে সরকার স্ট্যান্ডকেন্দ্রিক পুরোনো ব্যবস্থার পরিবর্তে ডিপোভিত্তিক ব্যবস্থাপনায় যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহনমন্ত্রী এ তথ্য জানান।

সড়ক পরিবহনমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে একটি বাসস্ট্যান্ডে অনেক বাস ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অবস্থান করে। এতে জায়গার সংকট তৈরি হওয়ার পাশাপাশি যানজট ও যাত্রীসেবায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে বাসগুলো নির্ধারিত ডিপোতে রাখা হবে।

মন্ত্রী বলেন, যেসব বাসের যাত্রার সময় কাছাকাছি থাকবে, শুধু সেগুলোই বাসস্ট্যান্ডে অবস্থান করবে। অন্য বাসগুলো রাখা হবে নির্ধারিত ডিপোতে।

মহাখালী বাসস্ট্যান্ড স্থানান্তর প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এটি আপাতত বহাল থাকবে। তবে ভবিষ্যতে মহাখালী বাসস্ট্যান্ড উত্তরায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এ জন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, মহাখালী বাসস্ট্যান্ডে অতিরিক্ত চাপের কারণে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে। তাই যেসব বাসের পরবর্তী ট্রিপ দ্রুত রয়েছে, সেগুলোই স্ট্যান্ড ব্যবহার করবে। অন্যদিকে, যেসব বাসের ছাড়ার সময় অনেক পরে, সেগুলো বাসস্ট্যান্ডে না রেখে ডিপোতে রাখা হবে।

মন্ত্রী জানান, রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি স্থান চিহ্নিত করা হয়েছে, যা সাময়িকভাবে বাস ডিপো হিসেবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে বাসস্ট্যান্ডে অতিরিক্ত চাপ কমানোর চেষ্টা করা হবে।

সায়েদাবাদ বাসস্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, পর্যাপ্ত অবকাঠামো সুবিধা নিশ্চিত হওয়ার পর এটি কাঁচপুরে নেওয়া হবে। তবে নতুন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বর্তমান বাসস্ট্যান্ডটি সচল থাকবে।

শেখ রবিউল আলম বলেন, বাসস্ট্যান্ডে শুধু নির্ধারিত সময়ে যাত্রা করার জন্য প্রস্তুত থাকা বাসগুলো অবস্থান করবে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বাসগুলো ডিপোতে রাখা হলে রাজধানীর সড়কে চাপ কমবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে।

সরকারের এই ডিপোভিত্তিক ব্যবস্থাপনা বাস্তবায়ন হলে একদিকে বাসস্ট্যান্ডগুলোর ওপর চাপ কমবে, অন্যদিকে রাজধানীর যানজট ও পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন