Close Menu
দেশের আলোদেশের আলো
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

স্বচ্ছ আর্থিক প্রতিবেদনই বিনিয়োগ আস্থার ভিত্তি: অর্থমন্ত্রী

শৃঙ্খলা বজায় রাখলেই জনআস্থা টিকে থাকবে: প্রধানমন্ত্রী

১০ টাকা চাঁদা নিয়ে মারধর, অটোচালকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ

Facebook X (Twitter) Instagram
দেশের আলোদেশের আলো
ENG
Daily Desher Alo
বুধবার, মে ২০, ২০২৬
  • হোম
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
দেশের আলোদেশের আলো
ENG
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

দগ্ধ যন্ত্রণার অবসান, মারা গেছে পরিবারের সবাই

দেশের আলোমে ১৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনেরই মৃত্যু হয়েছে। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) একে একে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

গত রোববার (১০ মে) ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারসংলগ্ন একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা বা লাইটার জ্বালানোর সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনে দগ্ধ হন পরিবারের পাঁচ সদস্য।

নিহতরা হলেন সবজি বিক্রেতা আবুল কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)। বিস্ফোরণে আবুল কালামের শরীরের ৯৫ শতাংশ, সায়মার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

নিহতদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শুরু থেকেই দগ্ধদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসা কার্যক্রম জটিল হয়ে পড়ে। নিবিড় চিকিৎসা দেওয়া হলেও পর্যায়ক্রমে সবাই মৃত্যুবরণ করেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির ধারণা, ঘরের ভেতরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের সৃষ্টি করে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিস্তারিত তদন্ত করছে। একই সঙ্গে আবাসিক ভবনে গ্যাস লাইনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

শৃঙ্খলা বজায় রাখলেই জনআস্থা টিকে থাকবে: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২০, ২০২৬
সোনারগাঁও

১০ টাকা চাঁদা নিয়ে মারধর, অটোচালকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ

By দেশের আলোমে ২০, ২০২৬
খেলা

পাকিস্তানকে আবারো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য নতুন বাংলাদেশের শক্তি: প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত

By দেশের আলোমে ২০, ২০২৬
আড়াইহাজার

থানা পোড়ানোর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

By দেশের আলোমে ২০, ২০২৬
বাংলাদেশ

বিএসএফের আকস্মিক গুলি, পাল্টা জবাব দিল বিজিবি

By দেশের আলোমে ২০, ২০২৬
অর্থনীতি

এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলার ঋণ

By দেশের আলোমে ২০, ২০২৬
বিশ্ব

আদানি জালিয়াতি মামলা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্রের

By দেশের আলোমে ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | ১৯ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৮ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৭ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৬ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৫ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

প্রকাশ করা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

By দেশের আলোমার্চ ৩১, ২০২৬

জ্বালানি সহযোগিতা বাড়াতে ঢাকা-ওয়াশিংটন সমঝোতা স্মারক সই

সাখাওয়াত খান ও মামুন মাহমুদের চমক

ঘোষনা করা হলো এনসিপির জেলা কমিটি

জাতিসংঘের মহাসচিব পদে এসপিনোসার প্রচারণা শুরু

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩০ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন