Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সন্ত্রাসী আজমেরীর পক্ষে মিছিল, ২৪ জনের বিরুদ্ধে মামলা

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দর

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • সন্ত্রাসী আজমেরীর পক্ষে মিছিল, ২৪ জনের বিরুদ্ধে মামলা
  • বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা
  • ঈদের ছুটিতেও সচল থাকবে চট্টগ্রাম বন্দর
  • বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  • সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, মে ২৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

সন্ত্রাসী আজমেরীর পক্ষে মিছিল, ২৪ জনের বিরুদ্ধে মামলা

৬ আসামি গ্রেফতার, মিছিলে ব্যবহৃত মিনিবাস জব্দ
দেশের আলোমে ২৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের কেন্দ্রবিন্দু চাষাড়া এলাকায় পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমানের পক্ষে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গত ২৩ মে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ইতোমধ্যে এজাহারনামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে ভোরে চাষাড়া এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখে লাল কাপড় বেঁধে দ্রুত মিছিল শেষ করে একটি গাড়িতে করে পালিয়ে যায়।

মামলার এজাহারে আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়েকোবাদ রুবেলসহ আরও কয়েকজন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ভোরে উসকানিমূলক মিছিলের ঘটনায় তদন্ত চলছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মিনিবাস জব্দ করা হয়েছে, যা মিছিলে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, শহরের শান্ত পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

By দেশের আলোমে ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা

By দেশের আলোমে ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

By দেশের আলোমে ২১, ২০২৬
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

By দেশের আলোমে ২০, ২০২৬
নারায়ণগঞ্জ

প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

By দেশের আলোমে ২০, ২০২৬
সোনারগাঁও

১০ টাকা চাঁদা নিয়ে মারধর, অটোচালকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ

By দেশের আলোমে ২০, ২০২৬
আড়াইহাজার

থানা পোড়ানোর মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

By দেশের আলোমে ২০, ২০২৬
নারায়ণগঞ্জ সদর

শান্তিপূর্ণভাবে ১৩ পশুর হাটের ইজারা সম্পন্ন

By দেশের আলোমে ১৯, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে দুই

By দেশের আলোমে ১৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

By দেশের আলোমে ৪, ২০২৬

Oil Rises as Investors Look Past Possible Reserve Releases

হকারমুক্ত নগরীতে অটোচালকদের দাপট

সবাই একমত হলে কুমিল্লা বিভাগ হবে: পথসভায় প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন