Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

কৃষি খাতে ব্যয় পুনর্বিন্যাসের পরামর্শ বিশ্বব্যাংকের

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা জোরদারের দাবি
দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বিশ্বব্যাংক ভবনের ছবি।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কৃষি খাতে সরকারি ব্যয়ের কাঠামো পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, গবেষণা, কৃষি পরামর্শসেবা, সেচ, বাজার সংযোগ এবং জলবায়ু সহনশীলতায় বেশি বিনিয়োগ করা জরুরি। তাদের মতে, লক্ষ্যভিত্তিক ও দক্ষ ব্যয় কৌশল গ্রহণ করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং নতুন কর্মসংস্থানও তৈরি হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী হবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত “রিপারপোজিং অ্যাগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশ’স অ্যাগ্রিফুড সিস্টেম” শীর্ষক প্রতিবেদনে এসব পরামর্শ দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মোট সরকারি ব্যয়ের প্রায় ১০ শতাংশ কৃষি খাতে ব্যয় করে, যা খাতটির প্রতি সরকারের উচ্চ অগ্রাধিকারকে নির্দেশ করে। তবে চিত্রটি পুরোপুরি ইতিবাচক নয়; সাম্প্রতিক বছরগুলোতে কৃষি প্রবৃদ্ধি ধীর হয়েছে এবং উৎপাদনশীলতার অগ্রগতিও কমে এসেছে। পাশাপাশি উচ্চমূল্যের ফসলের বৈচিত্র্য আনার ক্ষেত্রেও অগ্রগতি সীমিত।

এর একটি বড় কারণ ব্যয়ের কাঠামো। বর্তমানে কৃষি খাতে ব্যয়ের বড় অংশ ভর্তুকি ও ধাননির্ভর সহায়তায় সীমাবদ্ধ। অন্যদিকে গুরুত্বপূর্ণ খাতগুলো পিছিয়ে আছে; কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, সেচ, বাজারে প্রবেশাধিকার এবং জলবায়ু সহনশীল প্রযুক্তিতে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় ৮০ শতাংশই সার ভর্তুকিতে ব্যয় হয়। এই ভর্তুকি উৎপাদন স্থিতিশীল রাখতে সাহায্য করলেও কাঠামোগত সমস্যা রয়েছে। ভর্তুকি সরাসরি সার কেনার পরিমাণের সঙ্গে যুক্ত থাকায় বড় জমির মালিকরাই বেশি সুবিধা পান। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ২০ শতাংশ ভূমিমালিক মোট সার ভর্তুকির প্রায় অর্ধেক পান। অন্যদিকে ৪০ শতাংশ ক্ষুদ্র কৃষক পান মাত্র ১৫ শতাংশ সুবিধা।

সারের ব্যবহারে তীব্র ভারসাম্যহীনতার মতোই মাত্র ৫ শতাংশ কৃষক সুপারিশকৃত মাত্রায় সুষম পুষ্টি উপাদান ব্যবহার করতে পারেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে মাটির উর্বরতায়, যা দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বৃদ্ধিকে সীমিত করছে।

এই প্রেক্ষাপটে প্রতিবেদনটি উপস্থাপন করতে গিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জিন পেসমি বলেন, কৃষি বাংলাদেশের উন্নয়নের কেন্দ্র। এটি কর্মসংস্থান ও দারিদ্র্য হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জলবায়ু পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, বৈশ্বিক বাজারের অস্থিরতা এবং সার সরবরাহ ও মূল্যের ওঠানামা নতুন চাপ তৈরি করছে। এগুলো বিদ্যমান নীতি ও ব্যয় কাঠামোর সীমাবদ্ধতাকে সামনে এনেছে।

তিনি আরও বলেন, সহায়তা বা ভর্তুকি ব্যবস্থার আধুনিকায়ন দরকার। একই সঙ্গে বিনিয়োগ ধাপে ধাপে উচ্চ ফলনশীল খাতে সরাতে হবে। এটি করা গেলে একটি শক্তিশালী কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে উঠবে, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভালো মানের কর্মসংস্থান তৈরি করবে।

প্রতিবেদনে কৃষিতে বৈচিত্র্য আনার ধীরগতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বর্তমানে প্রায় ৭২ শতাংশ আবাদযোগ্য জমিতে ধান চাষ হয় এবং ভর্তুকির প্রায় ৮০ শতাংশই এই খাতেই কেন্দ্রীভূত। প্রাণিসম্পদ, মৎস্য, শাকসবজি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে সম্ভাবনা বেশি হলেও এই খাতগুলো এখনও বিনিয়োগের দিক থেকে পিছিয়ে আছে।

সংস্থাটি ধাপে ধাপে নীতি সংস্কারের সুপারিশ করেছে। স্বল্পমেয়াদে মাটির গুণাগুণ পরীক্ষা বাড়ানো এবং কৃষি পরামর্শসেবা জোরদার করার কথা বলা হয়েছে। এর সঙ্গে কৃষক কার্ড ও ই-ভাউচার ব্যবস্থা চালুর তাগিদ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত সহায়তার টাকা লক্ষ্যভিত্তিকভাবে দরিদ্র কৃষকদের কাছে পৌঁছায়। দীর্ঘমেয়াদে ভর্তুকি ব্যবস্থাকে আরও দক্ষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে সাশ্রয় হওয়া অর্থ উৎপাদনশীলতা এবং উচ্চমূল্যের কৃষিখাতে পুনর্বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

প্রতিবেদনের সহলেখক এবং বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মনসুর আহমেদ বলেন, সার ভর্তুকির কাঠামো আধুনিক করা জরুরি। এটি করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে, পাশাপাশি উৎপাদনশীলতা বাড়বে ও মাটির স্বাস্থ্য উন্নত হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এর ফলে প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন