Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্বকাপ ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

দেশের আলোJune 15, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

স্পোর্টস  ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিধ্বংসী রূপ দেখাল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-এর ম্যাচে টুর্নামেন্টের নবাগত দল কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে জুলিয়ান ন্যাগলসম্যানের শিষ্যরা।

এই ঐতিহাসিক জয়ের ফলে ১২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের খরা কাটাল জার্মানরা। স্মৃতিতে ফিরে এলো ২০১৪ সালের সেই অবিশ্বাস্য রাত, যখন ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। একই স্কোরলাইন ও একই আধিপত্যে জার্মানরা আরেকবার ফিরিয়ে নিয়ে এলো ইতিহাস।

ম্যাচের শুরু থেকেই কুরাসাওয়ের ওপর চাপ তৈরি করে জার্মানি। আক্রমণের ঢেউ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে নবাগত দলটি। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে ম্যাচ একেবারে একতরফা করে তোলে তারা।

খেলার মাত্র ৬ মিনিটেই প্রথম ধাক্কা আসে। ফ্লোরিয়ান ভির্টজের দারুণ পাস থেকে বল পেয়ে নিখুঁত কার্লিং শটে জার্মানিকে এগিয়ে নেন ফেলিক্স এনমেচা। শুরুতেই গোল খেয়ে চাপে পড়ে যায় কুরাসাও, তবে তারা দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

২১ মিনিটে আসে সেই মুহূর্ত। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন লিভানো কোমেনেনসিয়া। জার্মান ডিফেন্সে সামান্য ডিফ্লেকশন হয়ে বল জালে জড়ালে কিংবদন্তি ম্যানুয়েল নয়ারও কিছু করতে পারেননি। বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম গোল পেয়ে মুহূর্তের জন্য উচ্ছ্বাসে ভাসে কুরাসাও।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুতই আবার নিজেদের হাতে নেয় জার্মানি। ৩৮ মিনিটে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। এতে আবার এগিয়ে যায় ন্যাগলসম্যানের দল।

প্রথমার্ধের যোগ করা সময়েও আসে বড় ধাক্কা। বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় জার্মানি। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন কাই হাভার্টজ। বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচ আরও একপেশে হয়ে যায়। ৪৭ মিনিটে জোশুয়া কিমিখের নিখুঁত পাস ধরে দারুণ ফিনিশিংয়ে নিজের নাম লেখান জামাল মুসিয়ালা। এরপর কুরাসাওয়ের প্রতিরোধ প্রায় ভেঙে পড়ে।

৬৮ মিনিটে লেফট-ব্যাক নাথানিয়েল ব্রাউন উঠে এসে দুর্দান্ত এক ভলিতে করেন পঞ্চম গোল। অভিষেক ম্যাচেই গোল করে তিনি আলোচনায় উঠে আসেন।

শেষ দিকে কুরাসাওয়ের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। ৭৮ মিনিটে বদলি ডেনিজ উনদাভ করেন ষষ্ঠ গোল। এরপর ৮৮ মিনিটে আবারও জ্বলে ওঠেন কাই হাভার্টজ। উনদাভের পাস থেকে গোলকিপারের মাথার ওপর দিয়ে চমৎকার ‘ডিঙ্ক’ শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি, সঙ্গে জার্মানির সপ্তম গোলও নিশ্চিত হয়।

পুরো ম্যাচজুড়ে জার্মানির আক্রমণ ছিল অবিরাম। ২৬টি শট, দ্রুত পাসিং আর উচ্চ চাপের ফুটবলে কুরাসাওকে কোনোভাবেই খেলায় ফিরতে দেয়নি তারা।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করল জার্মানি। আগামী ২০ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে আইভরি কোস্টের।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

By দেশের আলোJuly 20, 2026
খেলা

আর্জেন্টিনা-স্পেন লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কে?

By দেশের আলোJuly 19, 2026
খেলা

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

By দেশের আলোJuly 6, 2026
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোJune 28, 2026
খেলা

স্বর্ণা-জ্যোতির ব্যাটে লড়াই, বিশ্বকাপে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

By দেশের আলোJune 21, 2026
বিশ্বকাপ ২০২৬

হাইতিকে হারাল ব্রাজিল, জোগো বনিতো ফেরার অপেক্ষা

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে ব্রাজিল ঝড়ে বিপর্যস্ত হাইতি

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

সাইবারির গোলে অসহায় স্কটল্যান্ড, নক আউটে  এগিয়ে মরক্কো

By দেশের আলোJune 20, 2026
বিশ্বকাপ ২০২৬

নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র, পরাজিত অস্ট্রেলিয়া

By দেশের আলোJune 20, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন