Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

টিকটকের ট্রেন্ডে বন্দুক হাতে, সেই দুই যুবক গ্রেফতার

দেশের আলোআগস্ট ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের সিটি নগর পার্কে ‘বন্দুক’ হাতে ঘোরাফেরা ও পথচারীদের দিকে অস্ত্র তাক করে ভয় দেখানোর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুক জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর বাজার এলাকা থেকে ভিডিও নির্মাতা লিমন তোহা ও ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে সদর থানার উপপরিদর্শক সাখাওয়াত বাদী হয়ে মামলা করেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গ্রেফতার দুই যুবককে আদালতে পাঠানো হয়। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আদালতের মাধ্যমে লিমন তোহা ও ইয়াসিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যবহৃত দুটি বন্দুক উদ্ধার করে পরীক্ষা করা হলে সেগুলো খেলনা বন্দুক হিসেবে শনাক্ত হয়। পরে দুটি খেলনা বন্দুকই জব্দ করা হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে কালো রঙের লম্বা কুর্তা-পায়জামা ও মাথায় টুপি পরা দুই যুবককে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কের বিভিন্ন স্থানে ‘বন্দুক’ হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে পথচারী, রিকশাচালক ও শিশুসহ বিভিন্ন ব্যক্তির দিকে বন্দুক তাক করতেও দেখা যায়। মানুষের ভয় ও আতঙ্কের প্রতিক্রিয়াও ভিডিওতে ধারণ করা হয়।

ভিডিওটি প্রথমে টিকটকের ‘ভাইবোন’ নামের একটি অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পরে ‘লিমন সিন্স ২০০৪’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ‘ওয়াফি লিমন’ নামের ফেসবুক অ্যাকাউন্টেও এটি প্রকাশ করা হয়। লিমন দাবি করেছেন, তিনটি অ্যাকাউন্টই তার।

লিমন তোহা পুলিশকে জানান, টিকটকে এ ধরনের ভিডিওর ট্রেন্ড দেখে তিনি কনটেন্টটি তৈরি করেন। বন্দুক দেখে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধারণ করাই ছিল তাদের উদ্দেশ্য। তার দাবি, ভিডিওটি মূলত ‘ফানি ভিডিও’ হিসেবে তৈরি করা হয়েছিল। তবে ফেসবুকে প্রকাশের পর অনেকে এটিকে নেতিবাচকভাবে প্রচার করেন। পরে তিনি নিজের পেজ থেকে ভিডিওটি মুছে দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, লিমন তোহা ২০২৪ সালে এইচএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। তিনি প্রায় সাত বছর ধরে টিকটক করেন। অন্যদিকে ইয়াসিন মোল্লা ২০২২ সালে এসএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি এবং প্রায় দুই বছর ধরে টিকটক করছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভিডিওটি পুলিশের নজরে আসে। পরে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে মামলা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন