রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্পিনিং কারখানার শ্রমিকরা। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সুতা উৎপাদনকারী এই কারখানায় প্রায় ৭শ’ শ্রমিক কাজ করে। মালিকপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করছিলো। এরআগে নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের হস্তক্ষেপে মালিকপক্ষ ৬ মে বেতন পরিশোধের আশ্বাস দিলেও বুধবার সকালে কারখানায় এসে শ্রমিকরা কর্তৃপক্ষের গড়িমসি দেখতে পান। এতে উত্তেজিত শ্রমিকরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ এবং পরে মহাসড়কে অবস্থান নেয়।
এ বিষয়ে নোবেল কটন এন্ড স্পিনিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, আগামীকাল বৃহস্পতিবার কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে। কারখানা চালু হলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এসময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।
সর্বশেষ
- ইয়ামালের চমক নাকি এমবাপ্পের দাপট—ব্যালন ডি’অর কার?
- ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট সাত ধাপে
- ছয় বছর পর পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন ডিওন
- মঙ্গলবার থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
- মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

