Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
  • বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প
  • বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা
  • সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে
  • বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Thursday, August 13, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

দেশের আলোJuly 11, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সাত দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুত, অ্যান্টি-স্নেক ভেনম সরবরাহ এবং গর্ভবতী নারী ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং দেশের সব সিভিল সার্জন অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগ দিতে হবে। তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখবেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যাদুর্গত মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আক্রান্ত প্রতিটি উপজেলা ও জেলায় প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি জরুরি ওষুধ, ওআরএস বা স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম সংরক্ষণ এবং প্রয়োজন হলে পার্শ্ববর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া বন্যাকবলিত এলাকায় গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। এ কাজে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করার কথাও বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য বন্যাকবলিত এলাকার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে তাঁদের ছুটি বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে।

এ ছাড়া বন্যাদুর্গত মানুষের জন্য নেওয়া স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের নেওয়া পদক্ষেপ তুলে ধরে জরুরি প্রেস ব্রিফিং আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের ওপর দেওয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

By দেশের আলোAugust 10, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

By দেশের আলোAugust 10, 2026
বিশ্ব

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

By দেশের আলোAugust 9, 2026
স্বাস্থ্য

বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা

By দেশের আলোAugust 9, 2026
বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

By দেশের আলোAugust 9, 2026
অর্থনীতি

বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ

By দেশের আলোAugust 9, 2026
বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

By দেশের আলোAugust 9, 2026
বাংলাদেশ

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 9, 2026
বিশ্ব

মেটা-টিকটককে নজরদারি বাড়াতে আহ্বান ইইউর

By দেশের আলোAugust 8, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

March 9, 2026

অনলাইন ও অফলাইন ক্লাস সম্পর্কিত নির্দেশনা আজ

April 5, 2026

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

April 9, 2026

নতুন সংগ্রামে নামার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

May 9, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন