Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?
    • নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
    • ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি
    • সরকার ব্যর্থ হলে ভোটেই জবাব দেবে জনগণ: চিফ হুইপ
    • উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা
    • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    ভারতে আত্মপ্রকাশ করল 'মাছি জনতা পার্টি'

    আন্তর্জাতিক ডেস্ক

    ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে ‘মাছি জনতা পার্টি’ (এমজেপি) নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন সংগঠন। ‘মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না’—আদালতের এই উপমা থেকেই সংগঠনটির নামকরণের ধারণা এসেছে। এর আগে প্রধান বিচারপতির আরেকটি মন্তব্যকে ঘিরে পরিচিতি পেয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

    সংগঠনটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরিয়ান নামের এক শিক্ষার্থীকে প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। নিজেদের তরুণদের একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে এমজেপি নাগরিক অধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়ার অধিকারের কথা বলছে। তাদের দাবি, মূলধারার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংগঠনটির সম্পর্ক নেই।

    এমজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলা হয়েছিল ২০২১ সালের জুনে। তবে বর্তমান নাম গ্রহণের আগে আটবার অ্যাকাউন্টটির নাম বা ইউজারনেম পরিবর্তন করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি মুখপাত্র খুঁজছে বলেও জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট ব্যাপক সাড়া পেয়েছে। সংগঠনটির দাবি, মাত্র ৭২ ঘণ্টায় তাদের অ্যাকাউন্টে ৩৩ লাখের বেশি অনুসারী এবং ৪০ লাখের বেশি ভিউ হয়েছে।

    গত ৯ অক্টোবর দিল্লিতে একটি প্রতিবাদ কর্মসূচির আগে গণপরিবহন বন্ধ বা নিয়ন্ত্রণের যৌক্তিকতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা আর পুরো ব্যবস্থা বন্ধ করে দেওয়ার মধ্যে পার্থক্য তুলে ধরে। এ সময় ‘মাছি মারতে হাতুড়ি’ ব্যবহারের উপমা দেওয়া হয়। এমজেপি সেই মন্তব্যকে নিজেদের পরিচিতি তৈরির ভিত্তি হিসেবে ব্যবহার করে।

    এর আগে আদালতের আরেকটি মন্তব্যকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’ আলোচনায় এসেছিল। সংগঠনটি প্রতিবাদ ও জবাবদিহির দাবিকে সামনে রেখে অনলাইনে পরিচিতি গড়ে তোলে। এমজেপি সিজেপির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং দুই সংগঠনের সম্মতিতে অভিন্ন অবস্থান বা যৌথ কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যোগাযোগের চেষ্টা করছে বলে জানিয়েছে।

    এমজেপি নিখিল ভারত ছাত্র সংঘের (এআইএসএ) জাতীয় সভাপতি নেহা বোরার প্রতিও সমর্থন জানিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসা নেহা বোরার সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা স্বীকার করেছে, সাম্প্রতিক কিছু বিক্ষোভের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি ছিল না। তাই আইনের সীমার মধ্যে থেকে দায়িত্বশীলভাবে প্রতিবাদের অধিকার চর্চার আহ্বান জানিয়েছে তারা।

    গত ১৩ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিয়ানের স্বাক্ষরিত এক বিবৃতিতে যন্তর মন্তরে সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটকের ঘটনার সমালোচনা করা হয়। বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, মানুষ যদি এমন জায়গায় নিজেদের বক্তব্য তুলে ধরতে না পারে, যেখানে তা শোনা প্রয়োজন, তাহলে প্রতিবাদস্থলের অর্থ কী? সেখানে গণতন্ত্রে দূরত্বের পরিবর্তে সংলাপের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

    ব্যঙ্গাত্মক পরিচিতির পাশাপাশি এমজেপি অর্থনৈতিক উন্নয়ন নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরছে। সংগঠনটির ওয়েবসাইটে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসার প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, শুধু অভিযোগ তোলার বদলে বিনিয়োগ, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বাস্তবসম্মত উদ্যোগ প্রয়োজন।

    এমজেপির উত্থান ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক ভাষার নতুন একটি উদাহরণ হয়ে উঠেছে। তবে অনলাইনে পাওয়া সাড়া কতটা দীর্ঘমেয়াদি সংগঠিত কর্মকাণ্ডে রূপ নেয়, তা এখনো স্পষ্ট নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    আর্কটিকে প্রভাব বাড়াতে ইইউর নতুন কৌশল

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বিশ্ব

    তীব্র খাদ্যসংকটে গাজায় ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    বিশ্ব

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    বাংলাদেশি আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বিশ্ব

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বিশ্ব

    সিজেপি নেতাদের গ্রেফতারি নিয়ে সরব মমতা-অভিষেক

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬

    সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

    রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

    শিবু মার্কেটে গাজী টিম্বারকে জরিমানা

    রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ

    Demo
    আলোচিত

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    এপ্রিল ৮, ২০২৬

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    এপ্রিল ১৮, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    এপ্রিল ২৪, ২০২৬

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    মে ৯, ২০২৬

    জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

    জুন ৪, ২০২৬

    তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সানির শোক প্রকাশ

    জুন ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন