ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেটিতে একটি জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।
আব্দুল্লাহ আল আরিফিন জানান, করিম গ্রুপের একটি জাহাজ থেকে ডিজেল খালাসের সময় জাহাজের ইঞ্জিনরুমে বেয়ারিংয়ের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। এসময় জাহাজে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার স্টেশন ও পাগলা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
আব্দুল্লাহ আল আরিফিন আরো জানান, দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
সর্বশেষ
- আদ্-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী
- জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
- কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
- নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

