Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
স্বাস্থ্য

লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু পেয়েছে টিকা

হাম প্রতিরোধে টিকাদানে অগ্রগতি
দেশের আলোসেপ্টেম্বর ১৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
বাংলাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা পেয়েছে। এ সংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ৫ এপ্রিল প্রথম দফায় ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় দফার কর্মসূচি শুরু হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনো চলমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান কর্মসূচিতে প্রথমে সারা দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এতে লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশে।

তবে দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সরকার আবারও সারা দেশে ব্যাপকভাবে হাম প্রতিরোধী টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। নতুন কর্মসূচির মূল লক্ষ্য হলো কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। চট্টগ্রাম বিভাগে টিকা পেয়েছে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ এবং বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশু টিকা পেয়েছে।

কর্মকর্তারা জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদানের পাশাপাশি টিকা গ্রহণ থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে তাদেরও কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বরের নতুন ক্যাম্পেইনের মাধ্যমে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
স্বাস্থ্য

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন