Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

দেশের আলোজুন ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।

মামলার সব আসামি বর্তমানে পলাতক রয়েছেন। ফলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

শামীম ওসমান ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তাঁর ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে গত ১৩ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। একই আদেশে ১০ জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, ফতুল্লার সাইনবোর্ড এলাকা এবং আশপাশে কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিবকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগে গত ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। এরপর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পৌঁছায়।

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত মামলা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
রাজনীতি

‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের প্রধান লক্ষ্য দক্ষ মানবসম্পদ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন