Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার
  • প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি
  • নারায়ণগঞ্জে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
  • আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Monday, July 27, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

দেশের আলোJuly 26, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের কয়েক শতাব্দী পুরোনো বৌদ্ধবিহার ওয়াত ফ্রা মাহাথাত ওরামাহাওয়িহানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও সুরক্ষা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) থাই সরকার এ তথ্য জানিয়েছে। নাখন সি থাম্মারাত প্রদেশে অবস্থিত বৌদ্ধবিহারটি থাইল্যান্ডের নবম বিশ্ব ঐতিহ্য স্থান এবং দেশটির দক্ষিণাঞ্চলের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই স্বীকৃতির ফলে বিশ্ব ঐতিহ্য স্থানটির সংরক্ষণ, সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে শনিবার বৌদ্ধবিহারে কর্মকর্তা ও ভিক্ষুরা প্রার্থনা করেন এবং ঘণ্টা বাজান।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, অষ্টম শতকে প্রতিষ্ঠিত এই স্থাপনাটি ‘ফ্রা মাহাথাত বৌদ্ধবিহার’ নামেও পরিচিত। প্রতিষ্ঠার পর থেকেই এটি আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ বৌদ্ধধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বৌদ্ধবিহারটির প্রাঙ্গণে রয়েছে সুউচ্চ ধূসর স্তূপ, বিশাল শায়িত বুদ্ধমূর্তি এবং সারিবদ্ধ দাঁড়ানো ও উপবিষ্ট সোনালি বুদ্ধমূর্তি। পাশাপাশি বিভিন্ন রক্ষাকর্তা দেবতার অলংকৃত ভাস্কর্যও রয়েছে।

ইউনেস্কো জানিয়েছে, প্রশান্ত ও ভারত মহাসাগরের মধ্যবর্তী থাইল্যান্ড উপদ্বীপে অবস্থিত এই বৌদ্ধবিহারে ব্রাহ্মণ্যবাদ, হিন্দুধর্ম, মহাযান বৌদ্ধধর্ম ও থেরবাদ বৌদ্ধধর্মসহ বিভিন্ন ধর্মীয় ও স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চল, শ্রীলঙ্কা ও মিয়ানমার থেকেও এসব প্রভাব এসেছে।

সংস্থাটির মতে, এসব প্রভাব বৌদ্ধবিহারটির ধর্মীয় স্থাপনা, আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে একীভূত হয়েছে।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি একটি দেশের পর্যটন খাতকে উৎসাহিত করে বলে মনে করা হয়। থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম প্রধান খাত পর্যটন হলেও দেশটিতে এখনও কোভিড-১৯ মহামারির আগের পর্যায়ে পর্যটক আগমন ফিরেনি।

থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে পর্যটক আগমন ২০২৫ সালের একই সময়ের তুলনায় তিন শতাংশের বেশি কমেছে।

থাইল্যান্ডের অন্য আটটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে রয়েছে ঐতিহাসিক নগরী আয়ুথিয়া, থুংইয়াই-হুয়াই খা খায়েং বন্যপ্রাণী অভয়ারণ্য এবং প্রাচীন নগরী সি থেপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট দ্বারাবতী যুগের নিদর্শনসমূহ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

By দেশের আলোJuly 26, 2026
অর্থনীতি

প্রবাসী আয়ে গতি: ২৫ দিনে ২৮ হাজার কোটি

By দেশের আলোJuly 26, 2026
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বৃদ্ধা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

By দেশের আলোJuly 26, 2026
বাংলাদেশ

আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

By দেশের আলোJuly 26, 2026
বাংলাদেশ

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 24, 2026
বাংলাদেশ

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By দেশের আলোJuly 23, 2026
বিশ্ব

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ

By দেশের আলোJuly 23, 2026
বাংলাদেশ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 23, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর হবে নারায়ণগঞ্জ : নাসিক প্রশাসক

By দেশের আলোMarch 10, 2026

রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ের আগ্রাসন

শিশুরা টিকার বাইরে থাকবে না: এমপি মান্নান

৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

নারায়ণগঞ্জে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে হইচই

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

March 22, 2026

মার্চে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে স্বস্তি

April 6, 2026

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব, চলেছে অভিযান

April 12, 2026

৩৪ হাজার কোটির পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদিত

May 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন