Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?
    • নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী
    • ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি
    • সরকার ব্যর্থ হলে ভোটেই জবাব দেবে জনগণ: চিফ হুইপ
    • উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা
    • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও পারফিউম

    দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    হরমুজ প্রণালিতে জাহাজডুবি ও আইফোনের বাক্স

    আন্তর্জাতিক ডেস্ক

    হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে আইফোনের বাক্স ও দামি সুগন্ধির প্যাকেট ভাসতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছোট নৌকায় থাকা কয়েকজনকে ভাসমান পণ্য সংগ্রহ করতে দেখা যায়।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। বুধবার অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে এটি ডুবে যায় বলে সামুদ্রিক কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন।

    সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

    তবে জাহাজটি ডুবে যাওয়ার কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় জাহাজটি নৌমাইনে আঘাত পেয়ে ডুবে যায়। অন্যদিকে সামুদ্রিক কর্তৃপক্ষের কর্মকর্তারা অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আগুন লাগার কথা জানিয়েছেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় আড়াই হাজার কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন, বিলাসবহুল সুগন্ধি ও অন্যান্য পণ্য পরিবহন করা হচ্ছিল।

    এদিকে হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা ৪৮ ঘণ্টার মধ্যে ড্রোন হামলাসহ অন্তত পাঁচটি ঘটনার কথা জানিয়েছে।

    পৃথক এক ঘটনায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাও’ ডুবে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে একজন নাবিক নিহত হন। পরে অন্য নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছিল।

    ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার জবাবে এসব হামলা চালানো হচ্ছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ, গ্রিন কার্ড মিলবে কি?

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬
    বিশ্ব

    আর্কটিকে প্রভাব বাড়াতে ইইউর নতুন কৌশল

    By দেশের আলোঅক্টোবর ২০, ২০২৬
    বিশ্ব

    তীব্র খাদ্যসংকটে গাজায় ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

    By দেশের আলোঅক্টোবর ১৯, ২০২৬
    বিশ্ব

    তেলাপোকার পর এবার ভারতে আলোচনায় মাছি জনতা পার্টি

    By দেশের আলোঅক্টোবর ১৮, ২০২৬
    বিশ্ব

    নির্বাচনী জনসভায় ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের কটাক্ষ

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে উপসাগরীয় দেশগুলো

    By দেশের আলোঅক্টোবর ১৭, ২০২৬
    বিশ্ব

    বাংলাদেশি আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বিশ্ব

    সিজেপি নেতাদের গ্রেফতারি নিয়ে সরব মমতা-অভিষেক

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সের বিক্ষোভে ‘বিসমিল্লাহ’ স্লোগান, যেভাবে উৎপত্তি

    By দেশের আলোঅক্টোবর ২১, ২০২৬

    সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

    রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

    শিবু মার্কেটে গাজী টিম্বারকে জরিমানা

    রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ

    Demo
    আলোচিত

    তিন থানার ওসি বদলি ও পদায়ন

    এপ্রিল ৮, ২০২৬

    আ’লীগের কার্যালয় এখন মাদকের আস্তানা

    এপ্রিল ১৮, ২০২৬

    সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

    এপ্রিল ২৪, ২০২৬

    বন্দরে বাল্কহেড-নৌযান সংঘর্ষে নৌ পুলিশের মৃত্যু

    মে ৯, ২০২৬

    জিয়াউর রহমান স্মরনে জেলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি

    জুন ৪, ২০২৬

    তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে সানির শোক প্রকাশ

    জুন ১৭, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন