জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি এবং পাশে খালেদা জিয়ার সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানান মির্জা আব্বাস।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও এদিন প্রথমবারের মতো অংশ নেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। অধিবেশনে বক্তব্যও দেন তিনি।

