Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

দেশের আলোসেপ্টেম্বর ২৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
দেশের স্থিতিশীলতা নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর বক্তব্য

নিজস্ব সংবাদদাতা

কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া ওই গোষ্ঠী গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি। এখন তারা বিভিন্ন কৌশলে আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন টুকু।

তিনি বলেন, যারা অতীতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। ষড়যন্ত্র করে বাংলাদেশে আবার রাজনীতি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয় এবং তারাই যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই পরিস্থিতি থেকে দেশ পরিচালনার দায়িত্ব এখন প্রধানমন্ত্রী তারেক রহমান পালন করছেন বলে মন্তব্য করেন তিনি। জনগণ ভোট ও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং জনগণের অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, জনগণই তাদের জবাব দিয়েছে বলেও তিনি দাবি করেন।

টুকু বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানান। কোনো অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা ও জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক: চিফ হুইপ

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
রাজনীতি

চাঁদাবাজি-দখলদারিত্বের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

By দেশের আলোসেপ্টেম্বর ২৯, ২০২৬
রাজনীতি

অপরাধীদের আশ্রয় না দিয়ে ফেরত দিন, ভারতকে দুদু

By দেশের আলোসেপ্টেম্বর ২৮, ২০২৬
রাজনীতি

রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান

By দেশের আলোসেপ্টেম্বর ২৭, ২০২৬
রাজনীতি

তাঁবেদার রাষ্ট্র করতে চায় যারা, তাদের বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা রিজভীর

By দেশের আলোসেপ্টেম্বর ২৫, ২০২৬
রাজনীতি

গণতান্ত্রিক শিষ্টাচার মেনে রাজনৈতিক সমালোচনার আহ্বান রিজভীর

By দেশের আলোসেপ্টেম্বর ২৪, ২০২৬
রাজনীতি

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণা

By দেশের আলোসেপ্টেম্বর ২৩, ২০২৬
রাজনীতি

দু-একটা ককটেল ফাটিয়ে অস্থিতিশীলতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

By দেশের আলোসেপ্টেম্বর ২২, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন