নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক দেশের আলো ও দেশের আলো অনলাইন পরিবার।
বুধবার (১৭ জুন) এক শোকবার্তায় দেশের আলো পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
শোকবার্তায় বলা হয়, “একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য সবচেয়ে বড় এবং অপূরণীয় ক্ষতি। আমরা শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।”
উল্লেখ্য, গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মাতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর এই বিদায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

